গোটা পিঠে শ্রীরামের মুখশ্রী আর রামমন্দিরের ট্যাটু, যুবকের কাণ্ড দেখে রাগে ফুঁসছে সকলে - Bengali News | Video of a man got a tattoo of lord ram and temple on his back went viral social media - 24 Ghanta Bangla News
Home

গোটা পিঠে শ্রীরামের মুখশ্রী আর রামমন্দিরের ট্যাটু, যুবকের কাণ্ড দেখে রাগে ফুঁসছে সকলে – Bengali News | Video of a man got a tattoo of lord ram and temple on his back went viral social media

Spread the love

চলতি বছরের 22 জানুয়ারি, অযোধ্যায় রাম লালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। আর এই অনুষ্ঠানের আগে থেকেই দেশ হল গোটা বিশ্ব উত্তাল ছিল। সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভিডিয়ো, রিল পোস্ট করেছে মানুষ। গোটা অযোধ্যা আলোয় সেজে উঠেছিল। সেই ভিডিয়ো থেকে শুরু করে ভগবান রামের প্রতি মানুষের ভক্তি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। আবারও একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে এক যুবকের পিঠে ভগবান রামের একটি ট্যাটু রয়েছে। আর সেই ট্যাটুর নীচেই রাম মন্দিরের একটি ট্যাটুও করতে দেখা গেল। ভাইরাল হওয়া ভিডিয়োয় ঠিক কী দেখ যাচ্ছে?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় এক ব্যক্তিকে তার শরীরে ট্যাটু করাতে দেখা যাচ্ছে। ট্যাটু শিল্পী লোকটির পিঠে ভগবান রামের একটি ট্যাটু তৈরি করেছেন। এর পর পিঠের নীচে আরেকটি ট্যাটু বানাতে যাচ্ছেন তিনি। এই ট্যাটুটি অযোধ্যার রাম মন্দিরের। ট্যাটু শিল্পী খুব জমকালোভাবে পিঠে রাম মন্দিরের ট্যাটু বানিয়েছেন। ভিডিয়োটি পোস্ট করতেই হুঁশ উড়েছে নেটিজেনদের। তবে অনেকেই এই ধরনের কাজ পছন্দ করেনি। সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে এই ভিডিয়ো।

ভাইরাল হওয়া এই ভিডিয়োটি @ranjeet_rajak_15 নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। প্রায় 10 লক্ষ মানুষ এই ভিডিয়োটি লাইক করেছেন। ভিডিয়োটিতে ভগবান রামের প্রতি তাঁর ভক্তি দৃশ্যমান। নিজের শরীরে ভগবান রাম ও রাম মন্দিরের ট্যাটু করিয়েছেন তিনি। কিন্তু বহু নেটিজেন এটা পছন্দ করছেন না। এ নিয়ে অনেকেই তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “মানছি আপনি রামের ভক্ত। কিন্তু এটা ভগবান রামকে নিয়ে ট্যাটু করার সঠিক জায়গা নয়।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *