Weightlifting: মীরাবাঈ চানুকে কড়া টক্কর দিতে তৈরি চা দোকানির মেয়ে পঞ্চমী - Bengali News | Teen weightlifter Panchami Sonowal wishes face off against Mirabai Chanu after clinching silver medal in Khelo India Youth Games 2023 - 24 Ghanta Bangla News
Home

Weightlifting: মীরাবাঈ চানুকে কড়া টক্কর দিতে তৈরি চা দোকানির মেয়ে পঞ্চমী – Bengali News | Teen weightlifter Panchami Sonowal wishes face off against Mirabai Chanu after clinching silver medal in Khelo India Youth Games 2023

Spread the love

Weightlifting: মীরাবাঈ চানুকে কড়া টক্কর দিতে তৈরি চা দোকানির মেয়ে পঞ্চমী

কলকাতা: অসমের ধেমাজিতে লুহিত সোনোওয়াল ও বুধেশ্বরী সোনোওয়ালের একটি ছোট্ট চায়ের দোকান আছে। সংসার চলে সেই দোকান থেকে যা আয় হয় তা দিয়ে। তাঁদের ১৮ বছরের মেয়ে পঞ্চমী সোনোওয়াল (Panchami Sonowal) এ বার স্বপ্ন দেখছেন টোকিও অলিম্পিকে রুপো পাওয়া মীরাবাঈ চানুকে কড়া টক্কর দেওয়ার। চেন্নাইতে হওয়া খেলো ইন্ডিয়া ইউথ গেমসে মেয়েদের ৪৯ কেজি ভারোত্তোলনে (Weightlifting) অংশ নিয়েছিলেন পঞ্চমী। সেখানে রুপো পেয়েছিলেন পঞ্চমী। মণিপুরের তারকা মীরাবাঈ চানু ৪৯ কেজি বিভাগেই ভারোত্তোলন প্রতিযোগিতায় খেলেন। যার ফলে পঞ্চমী স্বপ্ন দেখছেন ভারতের গর্ব মীরাবাঈয়ের বিরুদ্ধে খেলার।

খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসে পঞ্চমী স্ন্যাচে ৭০ কেজি যুব জাতীয় রেকর্ডধারী হিসেবে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। তিনি স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে মোট ১৬৭কেজি ভারোত্তোলন করে রুপো পেয়েছেন। অবশ্য রুপো পাওয়ার পরই পঞ্চমীকে হাসপাতালে যেতে হয়েছিল। তিনি হাঁটতে পারছিলেন না। এক্স রে রিপোর্টে অবশ্য ভয়ের কিছু কারণ দেখা যায়নি। কিন্তু পঞ্চমী জানান তাঁর পায়ে ব্যথা রয়েছে। এবং তিনি আশাবাদী তা শীঘ্রই ঠিক হয়ে যাবে।

বছর ১৮-র পঞ্চমী সদ্য জুনিয়র জাতীয় ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন এবং সিনিয়র বিভাগে রুপো পেয়েছেন। তিনি গত মাসে আন্তঃরাজ্য প্রতিযোগিতায় আরেকটি স্বর্ণপদক জিতেছিলেন। খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসে চার বার অংশ নিয়ে মোট ২টি পদক পেয়েছেন পঞ্চমী।

বাড়ির ছোট মেয়ে পঞ্চমী। তাঁর দুই দিদি ও এক দাদা রয়েছে। তিনজনের বিয়ে হয়ে গিয়েছে। দাদার একটি ৯ বছরের ছেলে রয়েছে। সে পঞ্চমীর খেলাধূলা, অনুশীলনে ভীষণ আগ্রহী। পঞ্চমীর দাদা অটোরিক্সা চালান। পঞ্চমী জানান, তাঁর মা-বাবা তাঁর খেলাধূলা সম্পর্কে, প্রতিযোগিতা সম্পর্কে খুব বেশি জানেন না। কিন্তু তাঁরা পঞ্চমীকে সব সময় সমর্থন করেন। পঞ্চমী যে কোনও পদক জিতলে তাঁর পরিবারের সকলে খুশি হয়। পাশাপাশি পঞ্চমী যদি কোনও ইভেন্টে ভালো পারফর্ম করতে না পারেন, তা হলেও পরিবারকে তিনি পাশে পান। এক কদম ধরে ধরে এগোতে চান পঞ্চমী, তাই তিনি জানিয়েছেন তাঁর প্রথম লক্ষ্য কমনওয়েলথে সোনা জেতা। তারপর আরও বড় লক্ষ্যপূরণে নামতে চান তিনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *