Mohammed Shami: রোজ নিতে হচ্ছে ইঞ্জেকশন, ইংল্যান্ড সিরিজে আর খেলা হচ্ছে না সামির! – Bengali News | Mohammed Shami is out of India vs England remaining Test series, as per reports
Mohammed Shami: রোজ নিতে হচ্ছে ইঞ্জেকশন, ইংল্যান্ড সিরিজে আর খেলা হচ্ছে না সামির!
Image Credit source: X
কলকাতা: ভারতীয় শিবিরে চোটের কালো ছায়া যেন কাটতেই চাইছে না। না, নতুন করে কোনও ক্রিকেটারের চোট-আঘাতের খবর অবশ্য মেলেনি। কিন্তু দলের তারকা ক্রিকেটার মহম্মদ সামির (Mohammed Shami) চোটের যা আপডেট পাওয়া যাচ্ছে, তাতে টিম ইন্ডিয়ার মাথাব্যাথা আরও বাড়ল। বেন স্টোকসের ইংল্যান্ডের বিরুদ্ধে আগামিকাল বিশাখাপত্তনমে শুরু হবে দ্বিতীয় টেস্ট। ৫ ম্যাচের টেস্টের (Test) সিরিজের শেষ ৩ টেস্টের দল এখনও ঘোষণা করেনি বিসিসিআই (BCCI)। সূত্রের খবর অনুযায়ী, ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার বাকি থাকা টেস্টে আর খেলা হচ্ছে না মহম্মদ সামির। তাঁর গোড়ালির চোটের হাল মোটেও ভালো নয়।
ক্রীড়া ওয়েবসাইট ইনসাইড স্পোর্টসের রিপোর্ট অনুযায়ী, ভারতের তারকা বোলার মহম্মদ সামির গোড়ালির অবস্থা ভালো নয়। যার ফলে প্রতিদিন ইঞ্জেকশন নিতে হচ্ছে মহম্মদ সামিকে। বর্তমানে লন্ডনে রয়েছেন তিনি। গোড়ালির চোটের জন্য তিনি বিশেষজ্ঞর পরামর্শ নিচ্ছেন। কয়েকদিন আগে শোনা গিয়েছিল, বোর্ড সামিকে চোট সারানোর জন্য লন্ডনে পাঠাবে। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ৩টে টেস্ট ম্যাচে সামির প্রত্যাবর্তন হতে পারে, এমনটাও জানা গিয়েছিল। কিন্তু সামির লেটেস্ট খবর মোটেও স্বস্তি দিচ্ছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট এবং সামির অনুরাগীদের।
তা হলে কবে ২২ গজে ফিরবেন সামি?
শোনা গিয়েছে আইপিএলের আগে মহম্মদ সামির আর ২২ গজে ফেরা হবে না।
বিস্তারিত আসছে…