Mamata Banerjee: যখন মুখ্যমন্ত্রী ছিলাম না, তখনও বড়মা-র চিকিৎসা আমি নিজের টাকায় করেছি: মমতা - Bengali News | Mamata banerjee's campaign in Shantipur Nadia - 24 Ghanta Bangla News
Home

Mamata Banerjee: যখন মুখ্যমন্ত্রী ছিলাম না, তখনও বড়মা-র চিকিৎসা আমি নিজের টাকায় করেছি: মমতা – Bengali News | Mamata banerjee’s campaign in Shantipur Nadia

Spread the love

শান্তিপুরে মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit source: TV9 Bangla

শান্তিপুর: আজ কৃষ্ণনগরের পালপাড়ায় পদযাত্রা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পদযাত্রা শেষে তিনি সড়কপথে শান্তিপুর রওনা হন। সেখানেই প্রশাসনিক সভা। প্রশাসনিক সভার পাশাপাশি দলের জেলা নেতৃত্বের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে মমতার। আসন্ন লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুতি কেমন চলছে, তারও খোঁজখবর নিতে পারেন তিনি। পাশাপাশি গোষ্ঠীকোন্দল নিয়েও দলীয় নেতাদের কড়া বার্তা দিতে পারেন। লোকসভা নির্বাচনের আগে শান্তিপুরের সভা থেকে একাধিক প্রকল্পের কথা বলেন মুখ্যমন্ত্রী। কী কী বলেন, তা দেখে নিন এক নজরে

KEY HIGHLIGHTS

  1. জল স্বপ্ন প্রকল্পে ১১ লক্ষ ৮৬ হাজার বাড়িতে জল পৌঁছে দেওয়া হবে। আর এক বছরের মধ্যে। চার পাঁচ মাসের মধ্যে ৯ লক্ষ ২৯ হাজার বাড়িতে জল পৌঁছে গিয়েছে। আর ৫-৬ মাসে বাকিদের পৌঁছে যাবে।
  2. নদিয়ায় কন্যাশ্রী, হরিচাঁদ, গুরুচাঁদ তৈরি করেছি। কল্যাণীতে এডুকেশন হাব, মৌলানা আবুল কালাম আজাদ টেকনোলজি বিশ্ববিদ্য়ালয় করেছি।
  3. এই খবরটিও পড়ুন

  4. নবদ্বীপকে ৩০০ কোটি টাকা দিয়ে হেরিটেজ শহর করা হচ্ছে।
  5. যাঁরা হাতে মূর্তি তৈরি করেন, হাতের কাজ করেন, যাঁরা সিল্ক তৈরি করে, তাঁত, ডোকরা বানান, অন্তত সবাইকে উৎপাদনের সব সামগ্রী বিশ্ব বাংলা, বাংলার শাড়ি, তন্তুজ, মঞ্জুসায় জায়গা করে দিন।
  6. কৃষ্ণনগর ও রানাঘাটে দুটি বিগ বাজার তৈরি করার নির্দেশ জেলাশাসকের।
  7. রাস্তার মান ভাল হয়েছে। কৃষ্ণনগর রানাঘাট, নবদ্বীপ, জলঙ্গী, দেবীপুর যাওয়ার রাস্তা এখন কী হয়েছে বলুন। পূর্ব বর্ধমানের কালনা থেকে শান্তিপুর পর্যন্ত ব্রিজ তৈরি করে দিচ্ছি।
  8. কল্যাণীতে দেড় হাজার কোটি টাকা খরচ করে ব্রিজ হচ্ছে।
  9. অনেকে বলেন, নির্বাচনের সময়ে মতুয়া। আমি যখন মুখ্যমন্ত্রী ছিলাম না, ১৫ বছর ধরে বারবার ওঁর কাছে ছুটে গিয়েছি। ওঁর যত চিকিৎসা আমি নিজের টাকায় করেছি। আজ বড় বড় কথা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *