Rahul Gandhi: গোটা গাড়ির কাচ ভেঙে চুরমার, মমতার জেলাসফরের দিনই মালদহে ভয়ঙ্কর অঘটনের মুখে রাহুল গান্ধী – Bengali News | Rahul gandhi The entire car window was smashed, Rahul Gandhi faced a terrible incident in Malda on the day of Mamata Banerjee’s district tour.
অঘটনের মুখে রাহুল গান্ধীর গাড়িImage Credit source: TV9 Bangla
মালদহ: বাংলা বিহার সীমান্তে অঘটনের মুখে রাহুল গান্ধীর মুখে। ভাঙল রাহুল গান্ধীর গাড়ির কাচ। কীভাবে ভাঙল, জানেনই না প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী! তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ‘বুঝে নিন, কে ভাঙতে পারে।’ এলাকায় চরম উত্তেজনা। গাড়ির উইন্ড স্ক্রিন পুরোটাই ভেঙে গিয়েছে। গাড়ি থেকে নেমে এসেছেন রাহুল। কাটিহার এলাকা দিয়ে যাচ্ছিল রাহুল গান্ধীর ন্যায় যাত্রা। তখনই আচমকাই গাড়িতে হামলা।
এ প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, “বুঝে নিন কে ভেঙেছেন, যাঁরা ভাঙার, তাঁরাই ভেঙেছেন। বাংলার সংস্কৃতি অতিথি দেব ভব। আমরা কাউকে অবজ্ঞা করি না অতিথি আপ্পায়নের ক্ষেত্রে। প্রতি পদে হামলা হচ্ছে। কোচবিহার থেকে শুরু হয়েছে এটা। তাঁকে সভা করতে না দেওয়া, বলতে না দেওয়া-যত রকমের বিরোধিতা করা সম্ভব সব হচ্ছে।” কিন্তু কীভাবে ভাঙল? অধীর বললেন, “আমি কীভাবে বলব, আমি তো গাড়ির মধ্যে বসে ছিলাম।”
এই খবরটিও পড়ুন
বিস্তারিত আসছে…