Alipurduar: দু'দিন বাদেই স্বামীর পারলৌকিক ক্রিয়া, বাড়িতে ঢুকে দু'শো লোকের খাবার এক জায়গায় বসে সাঁটাল 'চোর' - Bengali News | Alipurduar A wild elephant broke into the house and ran rampant - 24 Ghanta Bangla News
Home

Alipurduar: দু’দিন বাদেই স্বামীর পারলৌকিক ক্রিয়া, বাড়িতে ঢুকে দু’শো লোকের খাবার এক জায়গায় বসে সাঁটাল ‘চোর’ – Bengali News | Alipurduar A wild elephant broke into the house and ran rampant

Spread the love

রান্নাঘরে ঢুকে খাবার সাঁটাল হাতি!Image Credit source: TV9 Bangla

আলিপুরদুয়ার : দুদিন পরেই স্বামীর পরোলৌকিক ক্রিয়া। সেই উদ্দেশ্যে কয়েকশো মানুষের আহার-সহ অন্যান্য জিনিসপত্র বাড়িতে মজুত করেছিলেন মৃত পরিযায়ী শ্রমিক প্রকাশ শর্মার স্ত্রী পুনম শর্মা। কিন্তু মঙ্গলবার গভীর রাতে জলদাপাড়া জাতীয় উদ্যানের জঙ্গল থেকে বেরিয়ে ওই বাড়িতে ঢুকে পড়ে একটি বুনো হাতি। ঘরে মজুত সমস্ত কিছু খেয়ে ও নষ্ট করে চলে যায়। সকালে দৃশ্য দেখে ভেঙে পড়েন পরিযায়ী শ্রমিকের স্ত্রী। ঘটনাটি ঘটেছে মাদারিহাটের মেঘনাথ সাহা নগরে।

ঘটনার জেরে  ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। বন দফতরের আধিকারিকরা ওই বাড়িতে গেলে তাঁদেরকে আটকে রেখে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা । তাঁদের দাবি, দ্রুত ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি আরও দাবি, জলদাপাড়া জাতীয় উদ্যানের সহকারি বন্য প্রাণ সংরক্ষককে ঘটনাস্থলে আসতে হবে। তবে এদিনের বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি স্থানীয় বন কর্তারা।

এই খবরটিও পড়ুন

এলাকাবাসীরা জানাচ্ছেন,  প্রতিদিনই বুনোহাতি ঢুকে পড়ছে এলাকায়। পায়ে পিষে  নষ্ট করছে ফসল। গ্রামের বাড়িতেও ঢুকে পড়ছে। মাটির বাড়ি ভাঙছে। রাত হলে আতঙ্কে থাকেন এলাকাবাসীরা। এই নিয়ে একাধিকবার বনদফতরকে জানানো হয়েছে। কিন্তু বনকর্মীরা সঠিক কোনও উদ্যোগ নেননি বলে অভিযোগ। বনদফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছেন স্থানীয় বাসিন্দারা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *