15 OTT ফ্রি, 28 দিন আনলিমিটেড ডেটা; Airtel না Jio, কাকে বাছবেন? - Bengali News | Jio vs airtel, which 28 days prepaid plan is the best with 15 ott subscription - 24 Ghanta Bangla News
Home

15 OTT ফ্রি, 28 দিন আনলিমিটেড ডেটা; Airtel না Jio, কাকে বাছবেন? – Bengali News | Jio vs airtel, which 28 days prepaid plan is the best with 15 ott subscription

Spread the love

আজকাল বহু মানুষ রিচার্জ প্ল্যানে OTT অ্যাপের সাবস্ক্রিপশন খোঁজে। আর তার জন্য বেশিগভাগ টেলিকম কোম্পানিগুলি একের পর এক প্রিপেইড এবং পোস্টপেইড রিচার্জ প্ল্যানে OTT অ্যাপের সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। আর তাতে আপনি প্রচুর OTT অ্যাপের সাবস্ক্রিপশন পেয়ে যাবেন। কিন্তু অনেকেই মনে করেন, Airtel এবং Jio-এর রিচার্জ প্ল্যানের মধ্যে কে সেরা? কে কম টাকায় বেশি সুযোগ সুবিধা দেয়? Airtel হোক বা Jio, আপনি এতে 28 দিনের জন্য সম্পূর্ণ ডেটা এবং অনেক OTT অ্যাপের মেম্বারশিপ পাবেন।

Airtel-এর 28 দিনের প্রিপেড প্ল্যান:

Airtel-এর রিচার্জ প্ল্যানে 28 দিনের জন্য OTT অ্যাপের বিনামূল্যে সাবস্ক্রিপশন পাবেন। এই প্ল্যানটি কিনতে 499 টাকা খরচ করতে হবে। Airtel-এর 499 টাকার প্রিপেইড প্ল্যানে, ব্যবহারকারীরা আনলিমিটেড ভয়েস কলিং, রোমিং, দৈনিক 100টি SMS এবং প্রতিদিন 3GB ইন্টারনেট ডেটা সহ অনেক বিশেষ সুবিধা পান। এই প্ল্যানে আনলিমিটেড 5G ডেটা, Airtel Extreme Play (Sony LIV, Lionsgate Play, Fancode, Eros Now, Hoichoi, ManoramaMAX) এর অধীনে 15 টিরও বেশি OTT অ্যাপের সাবস্ক্রিপশন, Disney Plus Hotstar-এর 3 মাসের জন্য মোবাইল সাবস্ক্রিপশন, Apollo 24 পাচ্ছেন /7 সার্কেল, উইঙ্ক মিউজিক এবং ফ্রি হ্যালোটিউনস 3 মাসের জন্য পেয়ে যাবেন।

Jio-এর 28 দিনের প্রিপেড প্ল্যান:

এই তালিকায় Jio-এর রিচার্জ প্ল্যান 398 টাকা। Jio-এর এই প্রিপেড রিচার্জ প্ল্যানে, ব্যবহারকারীরা 28 দিনের জন্য প্রতিদিন 2GB ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন 100 SMS সহ অন্যান্য অনেক সুবিধা পাবেন। Jio-এর এই প্ল্যানে ব্যবহারকারীরা আনলিমিটেড 5G ডেটাও পাচ্ছেন। এগুলি ছাড়াও ব্যবহারকারীরা Sony LIV, ZEE5, Jio Cinema Premium, Lionsgate Play, Discovery Plus সহ মোট 12টি OTT অ্যাপের বিনামূল্যে সাবস্ক্রিপশন পাবেন।

28 দিনের এই দু’টি কোম্পানির সেরা প্রিপেড রিচার্জ প্ল্যান সম্পর্কে আপনাকে জানানো হল। এবার সব সুবিধা দেখার পরে আপনি নিজেই ঠিক করে ফেলতে পারবেন যে কোন প্ল্যানটি সেরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *