দু'হাত নেই, প্রতিবন্ধকতা দূরে সরিয়ে রামলালার মূর্তি এঁকে ভাইরাল এই যুবক - Bengali News | A man Who Does Not Have Hands Made Sketch Of Ram Lalla, video went viral on social media - 24 Ghanta Bangla News
Home

দু’হাত নেই, প্রতিবন্ধকতা দূরে সরিয়ে রামলালার মূর্তি এঁকে ভাইরাল এই যুবক – Bengali News | A man Who Does Not Have Hands Made Sketch Of Ram Lalla, video went viral on social media

Spread the love

নতুন বছরের শুরুতেই অর্থাৎ 22 জানুয়ারি, অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে। আর তার আগে থেকেই সর্বত্র ধ্বনিত হয়েছে রামের নাম। অনেকে অনেক রকম গান বানিয়েছে রামকে নিয়ে। কয়েকদিন আগেই অনেক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এবার সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে করতে এমন একটি ভিডিয়ো চোখে পড়ল, যা দেখে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। ভাইরাল হওয়া ভিডিয়োয় কী দেখা যাচ্ছে?

সোশ্যাল মিডিয়ায় রামলালার এমন একটি স্কেচ ভাইরাল হচ্ছে, যা দেখলে আপনি হতবাক হয়ে যাবেন। আসলে ধবল খত্রী একজন সুপরিচিত স্কেচার। তার দু’টি হাত নেই। কিন্তু তা সত্ত্বেও তাঁর আঁকা দিয়ে তিনি মন জয় করে নেয় সোশ্যাল মিডিয়ার নেটিজেনদের। তিনি তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল @uniquedhavalkhatri-এ একটি ভিডিয়ো শেয়ার করেছেন। এই ভিডিয়োতে, তাকে রামলালার একটি স্কেচ তৈরি করতে দেখা গিয়েছে, যা দেখতে হুবহু তার মূর্তির ছবির মতো হবে। এই ভিডিয়োটি শেয়ার করার সময়, ধাওয়াল ক্যাপশনে লিখেছেন, “আমি এই স্কেচটি অনেক ভালবেসে তৈরি করছি, তাই কিছুটা সময় লেগেছে। জয় শ্রী রাম।” এখনও পর্যন্ত 24 লাখের বেশি মানুষ এই ভিডিয়োটি দেখেছেন।

প্রচুর সংখ্যক মানুষ ভিডিয়োটিতে কমেন্ট করেছেন। এক ব্যক্তি কমেন্টে বলেছেন, “আপনার আঁকা যে কোনও কিছুই আমাকে অবাক করে। আপনি এভাবে আরও অনেক কিছু আঁকতে থাকুন।” আরও এক ব্যক্তি কমেন্ট করেছেন, “ঈশ্বর আপনাকে প্রচুর আশীর্বাদ করুক। আপনারর হাতে জাদু আছে। জয় শ্রী রাম। ঈশ্বর আপনাকে সর্বদা সুখী এবং সুস্থ রাখুক।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *