গুরুতর অসুস্থ কবীর সুমন, ভর্তি হাসপাতালে, ‘হার্ট কাজ করছে না’ – Bengali News | Kabir suman is critical, admitted in hospital, under observation
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কবীর সুমন। সোমবার বিকেল তিনটের পর শ্বাসকষ্টের গুরুতর সমস্যা নিয়ে তাঁকে ভর্তি করানো হয়েছে কলকাতা মেডিক্যাল কলেজে। এ দিন দুপুরে আচমকাই শ্বাসপ্রশ্বাসের সমস্যা শুরু হয় তাঁর। এক মুহূর্ত দেরি না করেই তাঁকে নিয়ে যাওয়া হয় মেডিক্যাল কলেজে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশীল। অক্সিজেন সরবরাহ করা হচ্ছে তাঁকে। তিনি আপাতত কথা বলতে পারছেন, খাবারও খেয়েছেন। ওষুধ দিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণে আনা হলেও শ্বাসকষ্টের সমস্যা বর্তমান বলেই জানিয়েছেন চিকিৎসকেরা। তাঁর হৃদপিন্ড পাম্প করতে পারছে না। হার্ট ফেলিওর নিয়েই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয় বলে মেডিক্যাল কলেজ সূত্রে খবর।
(বিস্তারিত আসছে)