Mamata Banerjee: শুনছি ‘সেলফ হেল্প গ্রুপের অনেকে গোপনে অন্য রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখছেন’, সতর্ক করলেন মমতা – Bengali News | Mamata banerjee’s administrative meeting in Cooch Behar
কোচবিহারে মুখ্যমন্ত্রীImage Credit source: Facebook
লোকসভা ভোটের আগে ৫ দিনের জেলা সফরে মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গে রাহুল গান্ধীর ন্যায় যাত্রার মধ্যেই উত্তরবঙ্গে সভা করলেন তৃণমূল সুপ্রিমো। রবিবার হাসিমারা হয়ে কোচবিহার পৌঁছন মুখ্যমন্ত্রী। সোমবার সরকারি অনুষ্ঠানে যোগ দেন। কোচবিহার থেকে শিলিগুড়ি ফিরে পাট্টা বিলি করেন মুখ্যমন্ত্রী। কোচবিহারের অনুষ্ঠান মঞ্চ থেকেই নির্বাচনের কথা মাথায় রেখে বেশ কিছু বার্তা দেন মুখ্যমন্ত্রী। দেখে নিন এক নজরে…
KEY HIGHLIGHTS
- ২০১৫ সালের পর কোচবিহারে নাকি কোনও ভ্যালুয়েশন বোর্ড তৈরি হয়নি। তাই যাঁদের বাড়িতে নোটিস যাচ্ছে, তাঁরা এখন নোটিস পেয়ে কিছু করবেন না। কোনও ট্যাক্স এখন বাড়়বে না।
- আমি কিন্তু সেলফ হেল্প গ্রুপের অনেক কাজ করে দিই। কিন্তু আমি শুনেছি, কোচবিহারের অনেক জায়গায় এমন অনেক সেলফ হেল্প গ্রুপ রয়েছে, যারা গোপনে অন্য রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। তাঁদের বলব আমাদের সঙ্গে থাকুন। কাজ করতে অসুবিধা হলে আমি দেখে নিচ্ছি।
- ৫০০ কোটি টাকার ১৯৮ টি প্রকল্পের উদ্বোধন শিলন্যাস করা হল। মহাবীর ১৫ ফুট উঁচু ব্রোঞ্জের মূর্তি এক কোটি টাকা খরচ করে করেছি, সেটা উদ্বোধন হল।
- মাথাভাঙ শীতলকুচি রাস্তায় উন্নয়নের জন্য ২৯ কোটি টাকা. গোপালপুরে কমিউনিটি হল, ১ কোটি ৪৮ লক্ষ টাকা।