Dhupguri: দাম মিলছে না ঠিকঠাক, বিক্ষোভে নামলেন লঙ্কা চাষিরা – Bengali News | The price is not equal, the farmers protesting in Dhupguri Jalpaiguri
লঙ্কার চাষিদের বিক্ষোভ
Image Credit source: Tv9 Bangla
ধূপগুড়ি: সোমবার সাত সকালেই উত্তেজনা ছড়াল জলপাইগুড়ির ধূপগুড়িতে। লাগাতার চলছে লঙ্কা চাষিদের। ফোরেদের দৌরাত্ম্যে ন্যায্য মূল্য পাচ্ছে না কৃষকরা এমনটাই অভিযোগ তাঁদের। আর লঙ্কা চাষের পর্যাপ্ত টাকা না পেয়ে ধূপগুড়ি থেকে ফালাকাটাগামী ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ কৃষকদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ধূপগুড়ি থানার আইসি পুলিশবাহিনী।
কৃষকদের অভিযোগ, উৎপাদিত ফসল বিক্রি করতে সুপার মার্কেটে নিয়ে আসছেন তাঁরা। যে লঙ্কা রবিবারও পাইকারিভাবে ২৫ থেকে ২৭ টাকায় বিক্রি হচ্ছিল, তা আজ ১৬-১৭ টাকা দাম বলছে ফোরেরা। গুটিকয়েক ফোরে বাজার নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ। নজরদারি নেই প্রশাসনের। তাই কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। বিক্ষুব্ধ এক কৃষক বললেন, “পাইকাররা প্রথমে বলছেন ২৫ টাকা ৩০ টাকা। এখন দশ টাকা বারো টাকা বলছে। এই পাইকারদের জন্যই এত সমস্যা হচ্ছে।” বিক্ষুব্ধ এক কৃষক মহম্মদ আলীমুদ্দিন বললেন, “কালকের থেকেও কম লঙ্কা বিক্রি হচ্ছে। কেউ মাল কিনছে না। একজন পাইকার কিনতে এসেছিল। তবে অন্য আর একজন এসে তাঁকে টেনে নিয়ে চলে গেল। ওরা আমাদের সঠিক দাম দিচ্ছে না।”
এরপর আজ সকালবেলা লঙ্কা চাষিরা যখন ধূপগুড়ি সুপার মার্কেটে তাদের উৎপাদিত ফসল বিক্রি করতে আসে তখন জানতে পারে লঙ্কার দাম অনেক কম। এই নিয়ে ফোরে ও কৃষকদের মধ্যে বাদানুবাদ শুরু হয়। এরপর কৃষকেরা একত্রিত হয়ে জাতীয় সড়কে অবরোধ করেন। ঘটনার জেরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় শহরে। খবর পেয়ে এলাকায় পৌঁছন ধূপগুড়ি থানার পুলিশ। কৃষকদের সঙ্গে আলোচনা করে অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করেন তাঁরা।