Rahul Gandhi: রাহুলের 'ন্যায় যাত্রা'-য় হামারো পার্টির প্রধান, ইগো ছেড়ে সব দলকে যোগ দেওয়ার আহ্বান এডওয়ার্ডের - Bengali News | Rahul Gandhi started Bharat jodo nyay yatra in bengal Hamaro party chief Ajay Edward participate in the rally - 24 Ghanta Bangla News
Home

Rahul Gandhi: রাহুলের ‘ন্যায় যাত্রা’-য় হামারো পার্টির প্রধান, ইগো ছেড়ে সব দলকে যোগ দেওয়ার আহ্বান এডওয়ার্ডের – Bengali News | Rahul Gandhi started Bharat jodo nyay yatra in bengal Hamaro party chief Ajay Edward participate in the rally

Spread the love


Bharat Jodo Nyay Yatra: কালো রঙের গাড়ির উপরে বসে রাহুল গান্ধী জনতার মাঝে যেতেই তাঁর কাছাকাছি পৌঁছতে কংগ্রেস কর্মী-সমর্থদের মধ্যে যথেষ্ট উচ্ছ্বাস দেখা যায়। দলীয় পতাকা হাতে নিয়ে রীতিমতো শ্লোগান দিতে দেখা যায় রাহুল সমর্থকদের। আবার কেউ হাতে আঁকা রাহুল গান্ধীর ছবির কাটআউট তো কেউ অন্য কিছু উপহার হিসাবে প্রিয় নেতার হাতে তুলে দেয়। রাহুল গান্ধীও সেই উপহার সাদরে গ্রহণ করেন।

Rahul Gandhi: রাহুলের 'ন্যায় যাত্রা'-য় হামারো পার্টির প্রধান, ইগো ছেড়ে সব দলকে যোগ দেওয়ার আহ্বান এডওয়ার্ডের

জলপাইগুড়িতে ভারত জোড়ো ন্যায় যাত্রা-য় রাহুল গান্ধীকে ঘিরে উচ্ছ্বাস কংগ্রেস কর্মী-সমর্থকদের।


| Edited By: |
Updated on: Jan 28, 2024 | 3:04 PM




  1. রাহুলের সঙ্গে গাড়ির উপরে বসে রয়েছেন অধীর চৌধুরী। আর মিছিলের একেবারে পুরোভাগে রয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ। এছাড়া বিপুল সংখ্যক মানুষ সামিল হয় রাহুলের ন্যায় যাত্রা-য়। রাস্তার পাশে বাড়িগুলির দরজা, জানলা থেকেও বহু মানুষ রাহুল গান্ধীকে হাত নাড়িয়ে স্বাগত জানায়। সবমিলিয়ে, রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা ঘিরে বিপুল উন্মাদনা দেখা দেয় জলপাইগুড়ি শহরে।
  2. এদিন জলপাইগুড়িতে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় সামিল হন পাহাড়ের অন্যতম রাজনৈতিক দল হামারো পার্টির প্রধান অজয় এডওয়ার্ড। শুধু পদযাত্রায় সামিল হওয়া নয়, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে সমস্ত দলকে আত্মাভিমান, ইগো ভুলে রাহুলের যাত্রায় সামিল হওয়ারও আহ্বান জানান।
  3.  কালো রঙের গাড়ির উপরে বসে রাহুল গান্ধী জনতার মাঝে যেতেই তাঁর কাছাকাছি পৌঁছতে কংগ্রেস কর্মী-সমর্থদের মধ্যে যথেষ্ট উচ্ছ্বাস দেখা যায়। দলীয় পতাকা হাতে নিয়ে রীতিমতো শ্লোগান দিতে দেখা যায় রাহুল সমর্থকদের। আবার কেউ হাতে আঁকা রাহুল গান্ধীর ছবির কাটআউট তো কেউ অন্য কিছু উপহার হিসাবে প্রিয় নেতার হাতে তুলে দেয়। রাহুল গান্ধীও সেই উপহার সাদরে গ্রহণ করেন।
  4. দুপুর আড়াইটে নাগাদ জলপাইগুড়ির পাহাড়পুর মোড়ে এসে পৌঁছল রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। কংগ্রেস সাংসদকে কাছ থেকে দেখতে রাস্তার দু-পাশে জনগণের উপচে পড়া ভিড় দেখা যায়।
  5. এই খবরটিও পড়ুন

জলপাইগুড়ি: দু-দিন বন্ধ থাকার পর রবিবার ফের বাংলা থেকে ভারত ন্যায় জোড়ো যাত্রা শুরু করলেন রাহুল গান্ধী। প্রশাসনের নির্দেশ মেনেই রাজ্য পুলিশ কনস্টেবলের পরীক্ষা শেষ হওয়ার পর দুপুর নাগাদ পদযাত্রা শুরু করলেন তিনি। এদিন কোচবিহার থেকে যাত্রা শুরু করে জলপাইগুড়ি জেলায় প্রবেশ করেছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। শহর ঘুরে এদিনই শিলিগুড়ি পৌঁছবে রাহুল গান্ধীর ব়্যালি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *