AUS vs WI: হিরো শামারের শিকার ৭, গাব্বায় অজিদের দম্ভ চূর্ণ করল ক্যারিবিয়ানরা – Bengali News | One of the greatest Test victories of all time, West Indies beat Australia in Day Night Test at Gabba
হিরো শামারের শিকার ৭, গাব্বায় অজিদের দম্ভ চূর্ণ করল ক্যারিবিয়ানরাImage Credit source: X
কলকাতা: চোখের পলক ফেলা যাবে না… বার বার মাথায় উঠছে গ্যালারিতে থাকা দর্শকদের হাত… এমন রুদ্ধশ্বাস ম্যাচ দেখা গেল গাব্বায়। কোর্টনি ওয়ালশের নেতৃত্বে শেষ বার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ম্যাচ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। সালটা ১৯৯৭। তারপর কেটে গিয়েছে ২৭টা বছর। আর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের স্বাদ পায়নি ক্যারিবিয়ানরা। এ বার সেটাই করে দেখাল ওয়েস্ট ইন্ডিজ। তিরে এসে তরী ডুবল অস্ট্রেলিয়ার। আর ইতিহাসের পাতায় নাম লেখালেন ডেবিউ টেস্ট সিরিজ খেলতে নামা শামার জোসেফ। আঙুলে চোট নিয়ে খেলে শামার জোসেফের শিকার ৭। অজিদের শেষ উইকেটটিও তুলে নেন তিনি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মাত্র ৮ রানের ব্যবধানে জিতেছে ক্যারিবিয়ানরা।
বিস্তারিত আসছে…