মিথিলার সঙ্গে জিতুর সেলফি, নতুন সমীকরণ টলিপাড়ায় – Bengali News | Jeetu kamal post with rafiath rashid mithila grab everyone attention
বিবাহ বিচ্ছেদের পর থেকেই যেন বেশি চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছে জিতু কামাল ও নবনীতা দাসের সোশ্যাল মিডিয়া পোস্ট। ভক্তরা অধিকাংশ সময়ই তাঁদের পোস্টে খোঁজার চেষ্টা করে চলেছেন নতুন কোনও সম্পর্কের যোগ। কে কাকে নিয়ে পোস্ট করছেন, কে কাকে নিয়ে ছবি শেয়ার করছেন, সবটাই যেন খবরের শিরোমানে জায়গা করে নিচ্ছে। তবে কোথাও গিয়ে যেন বারবার জিতু কামাল একটা কথাই স্পষ্ট করে দিয়েছেন, এখন তিনি ব্যস্ত রয়েছেন তাঁর একগুচ্ছ কাজ নিয়ে। একের পর এক ছবির শুট করে চলেছেন জিতু কামাল।
এখন তাঁর হাতে নতুন প্রজেক্ট। আর সেই সূত্রেই এবার তিনি রাফিয়াত রশিদ মিথিলা সঙ্গে একটি ছবি পোস্ট করলেন। সেলফি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লিখলেন ‘অরণ্য’র প্রাচীন প্রবাদ’। জিতু কামালের নতুন ছবি। আর টলিপাড়ার নতুন জুটি। ছবিতে শিলাজিৎ মজুমদারকেও দেখা যাবে এক গুরুত্বপূর্ণ চরিত্রে। এছাড়াও থাকছেন সুহোত্র মুখোপাধ্যায়, লোকনাথ দে প্রমুখেরা। শোনা গিয়েছিল অনন্যা বন্দ্যোপাধ্যাও নাকি থাকতে চলেছেন একটি চরিত্রে।
সেই ছবির কাজই এবার শুরু হল। টলিপাড়ার নতুন গোয়েন্দা এবার জিতু কামাল। গোয়েন্দ গল্প বরাবরই বাংলা দর্শকদের ভীষণ পছন্দের। তাই এই ছবির দিকে এবার তাকিয়ে দর্শকেরা। ছবির পরিচালনায় থাকছেন দুলাল দে। এটি একটি সিরিজ হতে চলেছে। অর্থাৎ এই চরিত্র একবারই পর্দায় আসবে এমনটা নয়। অন্যান্য গোয়েন্দা চরিত্রের মতো এই চরিত্রকে কেন্দ্র করেও বহু গল্প লেখা হবে বলেই খবর। তা বইয়ের আকারে প্রকাশ পাওয়ার কথাও জানা গিয়েছে। এখন দেখার নয়া গোয়েন্দা দর্শক মনে ঠিক কতটা জায়গা করে নিতে পারেন। পোস্ট দেখা মাত্রই সকলেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন নতুন ছবির জন্যে।