Nitish Rana: IPL এর আগে দুরন্ত ফর্মে KKR ভাইস ক্যাপ্টেন, মুম্বইয়ের বিরুদ্ধে সেঞ্চুরি নীতীশ রানার – Bengali News | Uttar Pradesh captain Nitish Rana smashes century in the ongoing Ranji Trophy against Mumbai
মুম্বইয়ের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকালেন নাইটদের ভাইস ক্যাপ্টেন নীতীশ রানা।
Image Credit source: BCCI Domestic
কলকাতা: আইপিএলের (IPL) দিনক্ষণ থেকে শুরু করে ভেনু কিছুই এখনও প্রকাশিত হয়নি। তা সত্ত্বেও নাইট প্রেমীরা বিরাট খুশি। কারণ, আইপিএলের আগে দুরন্ত ফর্মে দেখা যাচ্ছে কেকেআরের ভাইস ক্যাপ্টেন নীতীশ রানাকে। রঞ্জি ট্রফির (Ranji Trophy) চলতি মরসুমে জয়ের হ্যাটট্রিক করে গ্রুপ-বি এর মগডালে রয়েছে মুম্বই। সেই মুম্বইয়ের বিরুদ্ধে উত্তরপ্রদেশের হয়ে তৃতীয় ম্যাচ খেলতে নেমে শতরান হাঁকালেন নীতীশ রানা (Nitish Rana)। উত্তরপ্রদেশ ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে বি-গ্রুপের চার নম্বরে রয়েছে।
কেরিয়ারের ৪৭তম প্রথম শ্রেণির ম্যাচ খেলতে নেমে সপ্তম শতরান করলেন উত্তরপ্রদেশের অধিনায়ক নীতীশ রানা। মুম্বইয়ের বিরুদ্ধে ৯৫.২ স্ট্রাইক রেটে ১০৫ বলে তিন অঙ্কের রানে পৌঁছান কেকেআরের ভাইস ক্যাপ্টেন নীতীশ রানা।
Century for @NitishRana_27 👏💯
He brings it up off just 105 balls 🔥
What a brilliant counter-attacking knock so far!@IDFCFIRSTBank | #RanjiTrophy
Follow the match ▶️ https://t.co/Xa0g0GLMhj pic.twitter.com/LJyML5ohkE
— BCCI Domestic (@BCCIdomestic) January 27, 2024
বিস্তারিত আসছে…