Nitish Kumar: নবমবার মুখ্যমন্ত্রী হবেন নীতীশ, আর উপমুখ্যমন্ত্রী? নতুন জোটেও পাকল জট - Bengali News | Sources says Nitish Kumar will Form New Government with BJP on Sunday, Confusion over Deputy CM Post - 24 Ghanta Bangla News
Home

Nitish Kumar: নবমবার মুখ্যমন্ত্রী হবেন নীতীশ, আর উপমুখ্যমন্ত্রী? নতুন জোটেও পাকল জট – Bengali News | Sources says Nitish Kumar will Form New Government with BJP on Sunday, Confusion over Deputy CM Post

Spread the love

পটনা: সমালোচকরা কটাক্ষ করে তাঁকে ‘পাল্টি কুমার’ বলে ডাকেন। তবে সেই নাম সার্থকও করছেন বিহারের নীতীশ কুমার (Nitish Kumar)। আবারও শিবির বদল করতে চলেছেন তিনি। মহাগঠবন্ধন জোট (Grand Alliance) ভেঙে ফের এনডিএ (NDA) জোটেই ফিরতে চলেছেন নীতীশ। আবার মুখ্যমন্ত্রী হবেন তিনি। এই নিয়ে নবমবার তিনি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন। সূত্রের খবর, উপমুখ্যমন্ত্রী নিয়ে দোলাচল মিটলেই বিজেপির সঙ্গে সরকার গঠনের আনুষ্ঠানিক ঘোষণা করবেন নীতীশ কুমার।

গতকালই জল্পনা শোনা গিয়েছিল যে মহাগঠবন্ধনের সরকার ভাঙতে চলেছেন নীতীশ কুমার। ফিরছেন এনডিএ-তেই। আগামিকাল, ২৮ জানুয়ারি তিনি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন। তবে সমস্যা তৈরি হয়ে হয়েছে উপমুখ্যমন্ত্রীকে নিয়ে।বিজেপির দাবি, দুইজনকে উপমুখ্যমন্ত্রী করা হোক। কিন্তু উপমুখ্যমন্ত্রী পদে একজনকেই চান নীতীশ। বিজেপির তরফে সুশীল মোদীর নাম সুপারিশ করা হয়েছে উপমুখ্যমন্ত্রী হিসাবে। একসময়ের জেডিইউ নেতা, যিনি বিজেপিতে যোগ দেওয়ার পর নীতীশকে আক্রমণ করার কোনও সুযোগ ছাড়েননি, তাঁকে নিজের ডান হাত হিসাবে মেনে নেন কি না নীতীশ, তা নিয়েই রয়েছে সংশয়।

সূত্রের খবর, রবিবার মহানাটকের যবনিকা পতন হতে পারে। আগামিকাল বিহারের রাজ্যপালের সঙ্গে দেখা করে ইস্তফা দিতে পারেন নীতীশ কুমার। তারপরই বিজেপির সঙ্গে সরকার গঠনের আর্জি জানাবেন তিনি।

এদিকে, বিহারের মহাগঠবন্ধন জোট এক বছর কাটতে না কাটতেই মুখ থুবড়ে পড়ায়, ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়েও উঠেছে প্রশ্ন। ইন্ডিয়া জোটের প্রধান উদ্যোক্তাই ছিলেন নীতীশ কুমার। তিনিই বিজেপির সঙ্গে হাত মেলালে জোটের আর কোনও অর্থই থাকবে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *