মাত্র ৬৫তেই নিভে গেল জীবন প্রদীপ; প্রয়াত অভিনেত্রী শ্রীলা মজুমদার - Bengali News | Veteran bengali actress srila mazumdar passes away at 65 - 24 Ghanta Bangla News
Home

মাত্র ৬৫তেই নিভে গেল জীবন প্রদীপ; প্রয়াত অভিনেত্রী শ্রীলা মজুমদার – Bengali News | Veteran bengali actress srila mazumdar passes away at 65

Spread the love

দীর্ঘ দু’বছর ধরেই জরায়ুতে ক্যানসার রোগ বাসা বেঁধেছিল তাঁর। কাউকে জানতে দেননি কথাটা। একাই লড়াই করছিলেন বাংলা ছবির দুর্দান্ত অভিনেত্রী শ্রীলা মজুমদার। কলকাতায় তাঁর টালিগঞ্জের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেত্রী। বয়স হয়েছিল মাত্র ৬৫ বছর।

“এটা চলে যাওয়ার বয়স না,” কাঁদতে-কাঁদতে বললেন তাঁরই নিকট এক বন্ধবী। তিনি টলিগঞ্জে ছবি তৈরি করেন। নাম রেশমি মিত্র। রেশমির ‘শ্লীলতাহানীর পর’ ছবিতে অভিনয় করেছিলেন শ্রীলা একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। শ্রীলা-রেশমি এবং অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত একসঙ্গে টিম ছিলেন একটা। সকলেই বেঁধে-বেঁধে থাকতেন একে অপরের সঙ্গে। রেশমি বলেছেন, “আমি আর ঋতু জানতাম শ্রীলাদির ক্যানসারের কথাটা।”

এই খবরটিও পড়ুন

টালিগঞ্জে স্বামী-পুত্রের সঙ্গে থাকতেন শ্রীলা। মৃণাল সেনের ৬টি ছবিতে অভিনয় করেছেন তিনি। কলকাতার বঙ্গবাসী কলেজ থেকে স্নাতক পাশ করেছিলেন। ১৯৮০ সালে মৃণাল সেনের ‘পরশুরাম’ ছবিতে কাজ করে অভিনয়ে হাতেখড়ি হয়ে শ্রীলার। তারপর ‘একদিন প্রতিদিন’, অকালের সন্ধানে, খারিজ, চোখের মতো ছবিতে অভিনয়ের ছাপ রেখে গিয়েছেন তিনি। শ্যাম বেনেগালের পরিচালনায় কাজ করেছেন ‘আরহণ’, ‘মান্ডি’র মতো ছবিতে। শাবানা আজ়মি, নাসিরউদ্দিন শাহের সমসাময়িক এই অভিনেত্রী জিতেছেন অসংখ্য পুরস্কারও।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *