Yashasvi Jaiswal: মিলে গেল কেপির ভবিষ্যদ্বাণী! যশস্বীর শতরান আটকে দিলেন রুট – Bengali News | Yashasvi Jaiswal out for 80, Joe Root early on Day 2 took his wicket during IND vs ENG 1st Test
মিলে গেল কেপির ভবিষ্যদ্বাণী! যশস্বীর শতরান আটকে দিলেন রুট
কলকাতা: টিম ইন্ডিয়ার বিরুদ্ধে হায়দরাবাদে প্রথম ইনিংসে ইংল্যান্ডের বাজবল সেই অর্থে দেখা যায়নি। বরং ধারাভাষ্যকাররা বার বার বলছিলেন, বাজবল ভারতের মাটিতে দেখা যাচ্ছে না। উল্টে এখানে দেখা মিলছে জ্যাজবলের। আসলে যশস্বী জয়সওয়ালের ব্যাটিং দেখে কমেন্ট্রি বক্স থেকে এমনই ধারাভাষ্য দিতে শোনা যায় ধারাভাষ্যকারদের। হায়দরাবাদে ভারত-ইংল্যান্ড টেস্টের দ্বিতীয় দিন যশস্বী শুরু করেন ৭৬ রানে। কিন্তু বেশিক্ষণ ক্রিজে কাটাতে পারেননি। দ্বিতীয় দিন ৪ বল থেকে ৮০ রানে পৌঁছান তিনি। এরপরই ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট তুলে নেন তাঁর উইকেট। মিলে যায় ইংল্যান্ডের প্রাক্তন তারকা ক্রিকেটার কেভিন পিটারসেনের ভবিষ্যদ্বাণী। কারণ, দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার আগে তিনি বলেছিলেন, ‘যদি জো রুট বল করে, তা হলে যশস্বী জয়সওয়াল শতরান করতে পারবে না।’
বিস্তারিত আসছে…