Tanmay Agarwal World Record: দ্রুততম ট্রিপল সেঞ্চুরির রেকর্ড ভারতীয় ক্রিকেটারের দখলে! – Bengali News | Tanmay Agarwal smashes world record for fastest triple, Hyderabad hit 500 in 45 overs on absurd Ranji Trophy first day
কলকাতা: প্রথম শ্রেনির ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়লেন হায়দরাবাদের ব্যাটার তন্ময় আগরওয়াল। দ্রুততম ট্রিপল সেঞ্চুরির রেকর্ড এখন ভারতীয় ক্রিকেটারের দখলে। রঞ্জি ট্রফি চতুর্থ রাউন্ডের ম্য়াচে এই রেকর্ড তন্ময়ের। তাঁর বিশ্বরেকর্ডের সৌজন্যে প্রথম দিনই ৫২৯ রান তুলল হায়দরাবাদ! লাল বলের ক্রিকেটে ২০০ ওপর স্ট্রাইক রেটে ট্রিপল সেঞ্চুরি। এমন রেকর্ড যা ভাঙার জন্য অপেক্ষা করে থাকতে হবে! প্রথম শ্রেনির ক্রিকেটে এত দিন দ্রুততম ট্রিপল সেঞ্চুরির রেকর্ড ছিল মার্কোস মারিয়াসের দখলে। এ বার তা নিজের নামে করলেন তন্ময় আগরওয়াল। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
হায়দরাবাদ ক্রিকেট গ্রাউন্ডে প্রথমে ব্যাট করে অরুণাচল প্রদেশ। অপরাজিত ৯৭ রান করেন দোরিয়া। উল্টোদিক থেকে উইকেট পড়লেও শেষ অবধি অপরাজিত থাকেন অরুণাচলের এই ওপেনার। তবে তাঁদের বোলারদের জন্য কী অপেক্ষা করছিল, তা হয়তো টের পাননি দোরিয়া। অরুণাচল ৩৯.৪ ওভারে ১৭২ রানেই অলআউট। এরপরই শুরু ব্যাটিং তাণ্ডব।
বিস্তারিত আসছে…