Sania Mirza: শোয়েবের তৃতীয় বিয়ের জের! স্কুলে হেনস্থার শিকার ইজহান, দুবাই ছাড়লেন সানিয়া - Bengali News | Indian tennis star Sania Mirza revealed That Her Son Izhaan Is Mentally Disturbed After Shoaib Malik's Third Marriage - 24 Ghanta Bangla News
Home

Sania Mirza: শোয়েবের তৃতীয় বিয়ের জের! স্কুলে হেনস্থার শিকার ইজহান, দুবাই ছাড়লেন সানিয়া – Bengali News | Indian tennis star Sania Mirza revealed That Her Son Izhaan Is Mentally Disturbed After Shoaib Malik’s Third Marriage

Spread the love

শোয়েবের তৃতীয় বিয়ের জের! স্কুলে হেনস্থার শিকার ইজহান, দুবাই ছাড়লেন সানিয়া

কলকাতা: ভারতের টেনিস কুইন সানিয়া মির্জা ও পাক ক্রিকেটার শোয়েব মালিকের ডিভোর্স হয়েছে। পাক অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে নতুন সংসার বেঁধেছেন শোয়েব। তাঁর তৃতীয় বিয়ের খবর রীতিমতো সাড়া ফেলেছে। দীর্ঘদিন ধরে সানিয়া ও শোয়েবের বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু দু’জনই প্রকাশ্যে সেই খবর জানাননি। সানা জাভেদের সঙ্গে শোয়েবের তৃতীয় বার নিকাহ হওয়ার পর সকলে খোঁজ নেওয়া শুরু করেন সানিয়ার সঙ্গে তাঁর ডিভোর্স নিয়ে। সকলেই সানিয়ার পাশে দাঁড়িয়েছেন। এমনকি শোয়েবের পরিবারও সানিয়ার পাশে রয়েছে। এই সব কিছুর মধ্যে বিরাট মানসিক ধাক্কা খেয়েছে সানিয়া ও শোয়েবের একমাত্র ছেলে ইজহান। সে মানসিক দিক থেকে এতটাই বিপর্যস্ত যে স্কুলেও যেতে পারছে না।

২০১০ সালে সানিয়া ও শোয়েবের বিয়ে হয়। ২০১৮ সালে তাঁদের একমাত্র পুত্র সন্তান ইজহানের জন্ম। বেশিরভাগ সময় ইজহান মা সানিয়ার সঙ্গেই থাকে। নিজেদের সম্পর্ক তিক্ত হলেও ছেলের জন্মদিনে এক ছাদের তলায় বরাবর হাজির হন সানিয়া এবং শোয়েব। ইজহানের বয়স মাত্র ৬ বছর। এই অল্প বয়সে বাবা-মায়ের বিচ্ছেদ দেখল ইজহান। যে কারণে মানসিক চাপ বেড়েছে সানিয়া-পুত্রর। শুধু তাই নয়, শোনা গিয়েছে বাবার তৃতীয় বিয়ের কারণে স্কুলেও যেতে পারছে না ইজহান। পাক সাংবাদিক নইম হানিফ জানিয়েছেন, সানিয়া তাঁকে এই বিষয়ে জানিয়েছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *