Republic Day 2024: রাষ্ট্রপতির 'কালো রথ', পাকিস্তানকে টসে হারিয়ে জিতে নিয়েছিল ভারত - Bengali News | History of the open black buggy used by President Murmu during Republic Day 2024 celebration - 24 Ghanta Bangla News
Home

Republic Day 2024: রাষ্ট্রপতির ‘কালো রথ’, পাকিস্তানকে টসে হারিয়ে জিতে নিয়েছিল ভারত – Bengali News | History of the open black buggy used by President Murmu during Republic Day 2024 celebration

Spread the love

সোনার পাত দেওয়া কালো রথে চড়ে কর্তব্যপথে এলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাকরঁ

নয়া দিল্লি: ৭৫তম প্রজাতন্ত্র দিবসে বিদেশি অতিথি হিসেবে যোগ দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ। শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে ঔপনিবেশিক যুগের এক হুড খোলা রথে চড়ে রাষ্ট্রপতি ভবন থেকে কর্তব্য পথের কুচকাওয়াজস্থলে আসেন ম্যাক্রঁ। হুড খোলা বগিতে দুই রাষ্ট্রপতিকে দেখা যায় জনতা উদ্দেশ্যে নমস্কার করতে। সাধারণত সশস্ত্র লিমোজিন গাড়িতে করেই প্রজাতন্ত্র দিবসের উদযাপনে যোগ দেন রাষ্ট্রপতি। তবে, এবার রাষ্ট্রপতিকে দেখা গেল ছয়টি ঘোড়ায় টানা, সোনার পাতে মোড়া কালো রঙের রথে। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে এই রথটিতে শেষবার দেখা গিয়েছিল ৪০ বছর আগে। এই গাড়ির রয়েছে এক আকর্ষণীয় ইতিহাস। গাড়িটি ব্রিটিশ আমলের, ব্যবহার করতেন ব্রিটিশ ভারতের ভাইসরয়। স্বাধীনতার সময় গাড়িটিকে পাবে, তা নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে কয়েন টস পর্যন্ত হয়েছিল। আসুন জেনে নেওয়া যাক, ২০২৪ সালের প্রজাতন্ত্র দিবসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ব্যবহার করা এই কালো রথের সংক্ষিপ্ত ইতিহাস –

ছয়টি ঘোড়া টানে এই কালো রথ

ছয় ঘোড়ায় টানা, সোনার পাত দেওয়া কালো রঙের এই রথটির ভিতরের অংশ পুরোটাই লাল মখমলে মোড়া। রথটিতে ভাপতের জাতীয় প্রতীক অশোক চক্র বসানো আছে। তবে, এটা সবসময় ছিল না। এই রথটি ছিল ব্রিটিশ ভারতের ভাইসরয়ের। ভাইসরয় তাঁর এস্টেটের চারপাশে ভ্রমণের জন্য রথটি ব্যবহার করতেন। স্বাধীনতার সময়, এই বিলাসবহুল রথটি কোন দেশ পাবে, তাই নিয়ে তীব্র বাদানুবাদ শুরু হয়েছিল ভারত ও পাকিস্তানের মধ্যে। কোন দেশ বগি রাখবে তা নির্ধারণ করতে, দুটি দেশ কয়েন টস করার সিদ্ধান্ত নিয়েছিল। ক্রিকেট বা অন্য খেলা শুরু আগে দুই দলের অধিনায়করা যেমন টস করেন, ঠিক সেই রকম। অর্থাৎ, বিষয়টি ভাগ্যের উপর ছেড়ে দিয়েছিল দুই দেশ।

রথটির ভিতরের অংশ পুরোটাই লাল মখমলে মোড়া

কয়েন টসে, ভারতের পক্ষে অংশ নেন কর্নেল ঠাকুর গোবিন্দ সিং। আর পাকিস্তানের পক্ষে ছিলেন সাহাবজাদা ইয়াকুব খান। আর ভারত-পৈাকিস্তানের মধ্যে প্রথম কয়েন টসে ভারতের হয়ে রথটি জিতে নিয়েছিলেন কর্নেল ঠাকুর গোবিন্দ সিং। পরবর্তী সময়ে, রাষ্ট্রপতি ভবন থেকে স্বল্প দূরত্বের ভ্রমণের জন্য রথটি ব্যবহার করেন ভারতের একাধিক রাষ্ট্রপতি। মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতি ভবন থেকে সংসদ ভবনে, প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিতে কর্তব্যপথে যাওয়া, ২৯ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উদযাপনের সমাপ্তি উপলক্ষে বিজয় চকে বিটিং রিট্রিট অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় রাষ্ট্রপতিরা এই রথটি ব্যবহার করতেন। তবে, বেশ কয়েক বছর পর, নিরাপত্তাগত হুমকি বৃদ্ধির প্রেক্ষিতে এই ঐতিহ্যশালী রথের বদলে, রাষ্ট্রপতিদের জন্য বুলেট-প্রুফ গাড়ি ব্যবহার করা শুরু হয়। ২০১৪-য়, তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় অবশ্য বিটিং রিট্রিট অনুষ্ঠানে যোগদানের জন্য এই ঐতিহাসিক রথটি ব্যবহার করেছিলেন। তারপর, এদিন আবার কর্তব্যপথে দেখা গেল গাড়িটিকে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *