Novak Djokovic: অস্ট্রেলিয়ান ওপেনে বিরাট অঘটন, জোকারকে হারিয়ে ইতিহাস ২২ বছরের সিনারের - Bengali News | Jannik Sinner beat Novak Djokovic in Australian Open 2024 semi final, he became 1st Italian player to reach Australian Open singles final - 24 Ghanta Bangla News
Home

Novak Djokovic: অস্ট্রেলিয়ান ওপেনে বিরাট অঘটন, জোকারকে হারিয়ে ইতিহাস ২২ বছরের সিনারের – Bengali News | Jannik Sinner beat Novak Djokovic in Australian Open 2024 semi final, he became 1st Italian player to reach Australian Open singles final

Spread the love

অস্ট্রেলিয়ান ওপেনে বিরাট অঘটন, জোকারকে হারিয়ে ইতিহাস ২২ বছরের সিনারের

কলকাতা: একেই বলে হাড্ডাহাড্ডি লড়াই। বয়সের ফারাক তাঁদের ১৪ বছরের। রড লেভার এরিনায় অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে বিশ্বের এক নম্বর তারকা নোভাক জকোভিচ (Novak Djokovic) মুখোমুখি হয়েছিলেন ইতালির জানিক সিনারের (Jannik Sinner)। জোকার এখনও অবধি ২৪টি গ্র্যান্ড স্লাম জিতেছেন। সেখানে ইতালির জানিক সিনারের বয়সই ২২। শুধু বয়স নয়, অভিজ্ঞতার দিক থেকেও জানিক সিনারের সিনিয়র জোকার। তাঁকে অজি ওপেনের সেমিতে এক্কেবারে ‘কাঁটে কা টক্কর’ দিলেন সিনার। নোভাক জকোভিচের অশ্বমেধের ঘোড়া ছুটেই চলছিল। ১১তম অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open 2024) জয়ের পথে হাঁটছিলেন নোভাক জকোভিচ। কিন্তু সেমিফাইনালে হোঁচট খেলেন। জকোভিচকে হারিয়ে প্রথম ইতালিয়ান টেনিস প্লেয়ার হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন জানিক সিনার।

বিস্তারিত আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *