Indian Origin Man: ‘আমি তালিবান’, বন্ধুদের সঙ্গে ঠাট্টার মাসুল দিচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত - Bengali News | Indian Origin Man's In Flight Joke Lands Him On Trial In Spain - 24 Ghanta Bangla News
Home

Indian Origin Man: ‘আমি তালিবান’, বন্ধুদের সঙ্গে ঠাট্টার মাসুল দিচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত – Bengali News | Indian Origin Man’s In Flight Joke Lands Him On Trial In Spain

মাদ্রিদ: নিজেকে তালিবানের সদস্য বলে মজা করার পরিণাম হাড়ে হাড়ে টের পাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত যুবক। ব্রিটেনের বাসিন্দা ওই যুবকের নাম আদিত্য ভার্মা। ২০২২ সালের জুলাই মাসে তিনি বন্ধুদের সঙ্গে ঘুরতে যাচ্ছিলেন মেনরকা দ্বীপে। ভূমধ্যসাগরে অবস্থিত এই দ্বীপ স্পেনের অধীনস্ত। সে সময়ই বিমান উড়িয়ে দেওয়ার মজা বন্ধুদের সঙ্গে করেছিলেন তিনি। এই ধরনের মজা করে এখন ফ্যাসাদে পড়েছেন ওই ভারতীয় বংশোদ্ভূত। জনগণের কোনও ক্ষতির উদ্দেশ্য নিয়ে তিনি যে এ কথা বলেননি, তা প্রমাণ করতে গিয়ে নাজেহাল অবস্থা ওই যুবকের।

২০২২ সালের জুলাই মাসে গাটওয়ার বিমানবন্দর থেকে বেরনোর আগে আদিত্য তাঁর বন্ধুদের স্ন্যাপচ্যাট মেসেজে লিখেছিলেন, “আমি বিমান উড়িয়ে দিতে যাচ্ছি (আমি একজন তালিবান সদস্য)।” এই মেসেজ পাঠিয়েই বিপাকে পড়েছেন ওই যুবক। সোমবার মাদ্রিদের আদালতে অভিযুক্ত যুবক বলেছেন, “জনসাধারণের কোনও ক্ষতি করার উদ্দেশ্য আমার ছিল না। আমি মজা করেছিলাম বন্ধুদের সঙ্গে।” ওই যুবক আরও জানিয়েছেন, বন্ধুদের মধ্যে বিভিন্ন বিষয়ে মজা করার জন্য তাঁর সুনাম রয়েছে। কিন্তু সেই কাজ করতে গিয়ে এখন বিপােকে তিনি।

তবে এই ধরনের মজা যে বুমেরাং হয়ে ফিরতে পারে, তা এখন হাড়েহাড়ে টের পাচ্ছেন ওই যুবক। তবে সব দিক তদন্ত করে জঙ্গি কার্যকলাপের ধারায় মামলা দায়ের করা হয়নি আদিত্যর বিরুদ্ধে। কিন্তু এ ধরনের কাজের জন্য বড় অঙ্কের জরিমানা দিতে হতে পারে তাঁকে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *