IND vs ENG: দ্বিতীয় দিন শেষ, ইনিংসে জয়ের স্বপ্ন দেখাচ্ছেন জাডেজা! – Bengali News | India vs England WTC 5 match series IND vs ENG 1st Test Rajiv Gandhi International Cricket Stadium, Hyderabad Day Two Full Report
কলকাতা: ইংল্যান্ড প্রথম ইনিংসে ২৪৬ রান করে। তাতে অবশ্য পরিষ্কার ইঙ্গিত ছিল, এই ম্যাচ সহজ হচ্ছে না ভারতের জন্য। তবে রবীন্দ্র জাডেজার সৌজন্যে দ্বিতীয় দিন শেষে দারুণ জায়গায় ভারত। এমনকি এখান থেকে ইনিংসেও জেতার স্বপ্ন দেখা যেতে পারে। বোলিংয়ে তিন উইকেট নিলেও জাডেজার ইকোনমি রেট নিয়ে প্রশ্ন উঠছিল। প্রতিপক্ষ ব্যাটাররা কি তাঁর যাবতীয় পরিকল্পনা ধরে ফেলছেন? বোলিং নিয়ে প্রশ্নের মাঝে ব্যাট হাতে আরও একটা অনবদ্য ইনিংস। দ্বিতীয় দিনের শেষে ভারত ৪২১-৭। এগিয়ে ১৭৫ রানে। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
প্রথম দিন মাত্র ১ উইকেট হারিয়ে ১১৯ রান তুলে নিয়েছিল ভারত। যদিও হায়দরাবাদের পিচ থেকে প্রথম দিনই স্পিনাররা যেভাবে সাহায্য পাচ্ছিলেন, ভারত প্রথম ইনিংসে কতটা লিড নিতে পারবে সেটাই সন্দেহ ছিল। একটা সময় মনে হয়েছিল লিড একশো পেরোবে না। দ্বিতীয় দিন যাবতীয় হিসেব বদলে দিলেন ব্যাটার রবীন্দ্র জাডেজা। দিনের শেষ সেশনে তেমনই দাপট অক্ষর প্যাটেলের। ক্রিজে দুই বাঁ হাতি ব্যাটার। সেট হয়েছেন। তাদের বিরুদ্ধে বাঁ হাতি স্পিন কিংবা ডান হাতি রিস্ট স্পিন, কোনও পরিকল্পনাই কাজে দিল না।
বিস্তারিত আসছে…