রাতে দাঁত না মেজেই ঘুমিয়ে পড়েন? সাবধান অকালে দাঁত পড়ে যেতে পারে – Bengali News | Learn the ugly side effects of not brushing your teeth at night
কথায় রয়েছে, দাঁত থাকতে কেউ দাঁতের মর্ম বোঝে না। এটা যে ঠিক সেটা আপনিও বোঝেন। তবু দাঁতের যত্ন নেওয়ার ক্ষেত্রে বাড়তি সর্তকতা আমরা কেউই দেখাই না। দাঁতের যত্ন নেওয়ার সবচেয়ে সহজ ও সাধারণ পন্থা হল দাঁত মাজা। প্রতিদিন ঠিক করে দাঁত মাজলেই দাঁত ভাল থাকে। অধিকাংশের বেশি মানুষের দিন শুরু হয় দাঁত মেজেই। কিন্তু দিন শেষ হয় কি এই কাজটা দিয়েই? অর্থাৎ, রাতে ঘুমোতে যাওয়ার আগে দাঁত মাজেন কি? দাঁতকে ভাল রাখতে গেলে দিনে দু’বার দাঁত মাজা দরকার। একবার ঘুম থেকে ওঠার পর, আরেকবার ঘুমোতে যাওয়া আগে। কিন্তু অনেকেই এই কাজটি করেন না।
‘আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশন’-এর পত্রিকায় প্রকাশিত সাম্প্রতিক একটি গবেষণা অনুযায়ী, রাতে দাঁত মাজা সকালে উঠে এই কাজটি করার মতোই জরুরি। এমনকি সকালের চেয়েও রাতে দাঁত মাজা বেশি দরকার। সারাদিন ধরে আমরা যে সব খাবার খাই, বিশেষত রাতে, মুখে ভিতরে নানা ধরনের জীবাণু জমে থাকে। এই অবস্থায় দাঁত না মেজে ঘুমিয়ে পড়লে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। এখান থেকে দাঁত ক্ষয়ে যাওয়া, মাড়ির সংক্রমণের সমস্যা দেখা দেয়। এমনকি অকালে দাঁত পড়েও যেতে পারে। রাতে দাঁত না মেজে ঘুমোলে আর কী-কী সমস্যা দেখে দিতে পারে, জেনে নিন।
১) রাতে দাঁত না মেজে ঘুমোলে মুখের মধ্যে জীবাণুর সংখ্যা বাড়তে থাকে। এই জীবাণু দাঁতের ক্ষয় বাড়িয়ে দেয়। পাশাপাশি হজমের সমস্যাও বাড়িয়ে দিতে পারে।
এই খবরটিও পড়ুন
২) দাঁতের ফাঁকে আটকে থাকা খাবার থেকে ব্যাকটেরিয়া ও অ্যাসিড নির্গত হয়। এই অ্যাসিড দাঁতের এনামেলের ক্ষতি করে। দিনের পর দিন এমনটা হতে থাকলে দাঁত ও মাড়ির নানা সমস্যা দেখা দেয়।
৩) রাতে দাঁত না মাজলে প্লাক জমে। পরদিন সকালে দাঁত মাজলেও এই প্লাক সম্পূর্ণরূপে পরিষ্কার হয় না। এই প্লাক আপনার মুখের দুর্গন্ধের কারণ হয়ে দাঁড়াতে পারে।
৪) মুখের লালগ্রন্থিগুলি দিনের তুলনায় রাতে কম লালা বা স্যালাইভা তৈরি করে। স্যালাইভা মুখগহ্বরের ব্যাকটেরিয়া ধুয়ে পরিষ্কার করতে সাহায্য করে। কিন্তু রাতে সেটা হয় না। দাঁত মাজার কারণে ব্যাকটেরিয়া উৎপন্ন হয় এবং স্যালাইভাও ঠিকমতো কাজ করে না। এতে দাঁত ও মাড়ির সমস্যা বাড়ে। তাই ডিনার শেষে দাঁত মাজা ভীষণ জরুরি।