Rohan Bopanna: বিশ্বের এক নম্বর বোপান্নার দাপট, অজি সঙ্গীকে নিয়ে উঠলেন অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে – Bengali News | Rohan Bopanna and Matthew Ebden reach Australian Open 2024 Men’s doubles Final
বিশ্বের এক নম্বর বোপান্নার দাপট, অজি সঙ্গীকে নিয়ে উঠলেন অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালেImage Credit source: X
কলকাতা: কে বলবে তাঁর বয়স ৪৩! কোর্টে নামলেই যেন এক ধাক্কায় ‘বুড়ো’ রোহন বোপান্না (Rohan Bopanna) হয়ে যান এক্কেবারে তরুণ তুর্কি। আর বিশ্বের এক নম্বর টেনিস তারকা হওয়ার পর যেন ভারতীয় তারকা রয়েছেন আলাদাই মেজাজে। অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open 2024) পুরুষদের ডাবলসের খেতাবটা এ বার যেন নিজেই ছাড়বেন প্রতিজ্ঞা করে ফেলেছেন বোপান্না। রড লেভার এরিনায় অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের ডাবলসের সেমিফাইনালে অবাছাই টমাস মাচাচ ও ঝিঝেন ঝাংকে হারিয়েছেন বোপান্না ও তাঁর সঙ্গী ম্যাথিউ এবডেন (Matthew Ebden)।
অনুপ্রেরণার অপর নাম যখন বোপান্না…
টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই রোহন বোপান্না ও ম্যাথিউ এবডেন। তাঁরা বছরের প্রথম গ্র্যান্ড স্লামে পুরুষদের ডাবলসের সেমিফাইনালে অবাছাই টমাস মাচাচ ও ঝিঝেন ঝাংকে ৬-৩, ৩-৬, ৭-৬ (১০-৭) ব্যবধানে হারিয়েছেন। পুরো ম্যাচজুড়ে ইন্দো-অজি জুটির দাপট ছিল দেখার মতো। টেনিস কোর্টে বোপান্না ও এবডেনের রয়াসন বরাবরই থাকে দেখার মতো। আজ, বৃহস্পতিবারও তেমনটাই দেখা গেল।
বিস্তারিত আসছে…