ISL, Kolkata Derby: আইএসএলে পর পর ২ মাসে দুটো ডার্বি, ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন - Bengali News | ISL 2023 24 match fixture, 3rd February and 10 March Mohun Bagan and East Bengal will face in ISL Kolkata Derby - 24 Ghanta Bangla News
Home

ISL, Kolkata Derby: আইএসএলে পর পর ২ মাসে দুটো ডার্বি, ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন – Bengali News | ISL 2023 24 match fixture, 3rd February and 10 March Mohun Bagan and East Bengal will face in ISL Kolkata Derby

আইএসএলে পর পর ২ মাসে দুটো ডার্বি, ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন

অনেক দিন পর মরসুমে মোট পাঁচটা ডার্বিতে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল (East Bengal) ও মোহনবাগান (Mohun Bagan)। ডুরান্ড কাপে গ্রুপ লিগ ও ফাইনালে একে অপরের বিরুদ্ধে নেমেছিল দুই প্রধানস্কোরলাইন ছিল ১-১। কলিঙ্গ সুপার কাপে আবার মোহনবাগানকে হারিয়েছে কার্লেস কুয়াদ্রাতের টিম। বাকি ছিল আইএসএলের দুটো ডার্বি। তারও দিনক্ষণ জানিয়ে দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। আগামী দু’মাসে দুটো ডার্বি দেখতে পাবে ভারতীয় ফুটবল। আইএসএলের প্রথম ডার্বি হওয়ার কথা ছিল গত বছর ২৮ অক্টোবর। কিন্তু রাজ্য সরকারের ছুটি থাকায় এবং পর্যাপ্ত পুলিশের অভাবে সেই ডার্বি পিছিয়ে যায়।

ফেব্রুয়ারি ও মার্চ মাসে হবে পর পর দুটো ডার্বি। ৩ ফেব্রুয়ারি আইএসএলের প্রথম ডার্বি। সে দিক থেকে দেখলে ইস্টবেঙ্গল মাত্র ৫ দিন সময় পাবে আইএসএল ডার্বির আগে। সুপার কাপের ফাইনালে উঠেছে কুয়াদ্রাতের টিম। ২৮ জানুয়ারি খেলতে হবে সেই ম্যাচ। পরদিন শহরে ফিরবে টিম। অর্থাৎ ৩০ জানুয়ারি থেকে ডার্বির প্রস্তুতিতে নামতে পারবেন লাল-হলুদ ফুটবলাররা। মোহনবাগানের সেই সমস্যা নেই। সুপার কাপের ডার্বি হেরে ছিটকে গিয়েছে টিম। আন্তোনিও হাবাস এখন টিম গোছানোর চেষ্টা করছেন। তিনি হাতে বেশ খানিকটা সময় যাচ্ছেন ঘুরে দাঁড়ানোর জন্য। আইএসএলের ফিরতি ডার্বি ১০ মার্চ।

বিস্তারিত আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *