IND vs ENG: ইংল্যান্ড ২৪৬! অশ্বিন-জাডেজার দাপটেও পাল্টা চাপে ভারত? – Bengali News | India vs England WTC 5 match series IND vs ENG 1st Test Rajiv Gandhi International Cricket Stadium, Hyderabad England Innings Detail
কলকাতা: টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত। ইংল্যান্ড যে পরিকল্পিত ভাবেই এমন সিদ্ধান্ত নিয়েছে পরিষ্কার। প্রথম দিন থেকেই বল ঘুরবে এমনটাই প্রত্যাশিত ছিল। কিন্তু প্রথম ইনিংসে ইংল্যান্ড ২০০ পেরিয়ে যাবে, এটা হয়তো প্রত্যাশিত ছিল না। বিশেষ করে ভারতের একাদশে তিন সেরা স্পিনার থাকার পর। ইংল্যান্ডের লোয়ার অর্ডার ব্যাটাররা যে ভাবে অবদান রাখলেন তা প্রশংসনীয়। সংখ্যা বলছে, ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হল ২৪৬ রানে। পরিস্থিতি বলছে, পাল্টা চাপে ভারত! বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
এই সিরিজের আগে প্রশ্ন ছিল, বাজবল কি দেখা যাবে? সাময়িক দেখা গেল। তেমনই বুদ্ধিদীপ্ত ব্যাটিং ইংল্যান্ডের। ঝাঁকে উইকেট হারালেও দ্রুত জুটিও বেঁধেছে ইংল্যান্ড। আর সেটাই চাপের হয়ে দাঁড়ালো। লোয়ার অর্ডারে অভিষেক কারী স্পিনার টম হার্টলি (২৩), কেরিয়ারের দ্বিতীয় টেস্টে নামা লেগ স্পিনার রেহান আহমেদের (১১) ইংল্যান্ড ইনিংসকে মজবুত করল। সঙ্গে ক্যাপ্টেন বেন স্টোকসের অনবদ্য ইনিংস তো রয়েইছে।
বিস্তারিত আসছে…