Mamata Banerjee Updates: লক্ষ্মীর ভাণ্ডার পাবেন আরও ১৩ লক্ষ মহিলা, ভোটের আগে একগুচ্ছ ঘোষণা মমতার – Bengali News | UPDATES: Mamata Banerjee announcement in purba burwdwan district on Laksmir bhandar and other services
মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit source: TV9 Bangla
- মমতা ঘোষণা করেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকে বিপুল সংখ্যক মানুষকে ৬ সরকারি প্রকল্পে নতুন করে যুক্ত করা হচ্ছে। নতুন করে ১৩ লক্ষ মহিলা পাবেন ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সুবিধা। বার্ধক্য ভাতা পাবেন আরও ৯ লক্ষ মানুষ, বিধবা ভাতা পাবেন আরও ১ লক্ষ ৪ হাজার মহিলা, কন্যাশ্রী প্রকল্পে যুক্ত হচ্ছে আরও ১০ লক্ষ নাম, রূপশ্রীতে আরও ৮৫ হাজার।
- ‘দুয়ারে সরকার’ ও ‘সরাসরি মুখ্যমন্ত্রী’-তে অনেক পরিষেবার আবেদন জমা পড়েছিল বলে উল্লেখ করেছেন মমতা। সেই মতো প্রকল্পের বহর বাড়ানোর কথা জানান মুখ্যমন্ত্রী।
- বর্ধমানের সভা থেকে এদিন কয়েক হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রূপশ্রী সহ একাধিক প্রকল্পের পরিষেবাও এদিন প্রদান করেন মঞ্চ থেকে।
লোকসভা নির্বাচনের আগে মমতার মুখে সরকারি পরিষেবার কথা। কার্যত কল্পতরু হলেন মুখ্যমন্ত্রী। পূর্ব বর্ধমানে গিয়ে একগুচ্ছ ঘোষণা করলেন তিনি। লক্ষ্মীর ভাণ্ডার থেকে কন্যাশ্রী, যে সব প্রকল্প ইতিমধ্যেই চালু রয়েছে বাংলায়, সেগুলি বহরে আরও বড় করার কথা জানালেন মমতা। পাশাপাশি, কেন্দ্রীয় সরকারকে নিশানা করতেও ছাড়লেন না তিনি।