East Bengal vs Jamshedpur FC Live Score: সেমিফাইনালে আজ ইস্টবেঙ্গলের ‘ইস্পাতকঠিন’ লড়াই – Bengali News | East Bengal vs Jamshedpur FC Live Football Score, Kalinga Super Cup 2024 semifinal Match at Kalinga Stadium Bhubaneswar highlights in Bangla
কলকাতা: মরসুমের তৃতীয় এবং বছরের প্রথম ডার্বি জিতেছে ইস্টবেঙ্গল। কলিঙ্গ সুপার কাপে একই গ্রুপে ছিল দুই ঐতিহ্যশালী দল মোহনবাগান ও ইস্টবেঙ্গল। এর মধ্যে গ্রুপেই বিদায় নিয়েছে মোহনবাগান। সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইস্টবেঙ্গল। গ্রুপ পর্বে জয়ের হ্যাটট্রিক করেছে কার্লেস কুয়াদ্রাতের ইস্টবেঙ্গল। প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি ইস্টবেঙ্গল ও জামশেদপুর এফসি (East Bengal vs Jamshedpur FC)। লাল-হলুদের মতো জামশেদপুরও গ্রুপে জয়ের হ্যাটট্রিক করেছে। সেমিফাইনালে ইস্পাতকঠিন লড়াইয়ের সামনে ইস্টবেঙ্গল। কার্লেস কুয়াদ্রাতের সঙ্গে মস্তিষ্কের লড়াই খালিদ জামিলের। ইস্টবেঙ্গলের বর্তমান বনাম প্রাক্তন কোচ। কলিঙ্গ সুপার কাপে ইস্টবেঙ্গল বনাম জামশেদপুর এফসি ম্যাচের আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla Sports-এর এই লাইভ ব্লগে।