Myanmar Military plane: মিজোরামে দুর্ঘটনার কবলে মায়ানমার সেনার বিমান! – Bengali News | Myanmar Military plane Skids Off Runway In Mizoram, 8 injured
পড়ে রয়েছে দুর্ঘটনাগ্রস্ত বিমানটিImage Credit source: Twitter
আইজল: মিজোরামের লেংপুই বিমানবন্দরে দুর্ঘটনার মুখে পড়ল মায়ানমারের এক সামরিক বিমান। বিমানটি ভারত থেকে মায়ানমারের সৈন্যদের দেশে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিল। মঙ্গলবার (২৩ জানুয়ারি), সকাল ১১টায় বিমানটি নামার সময় রানওয়েতে নির্দিষ্ট জায়গায় থামতে পারেনি। পিছলে এগিয়ে গিয়ে রানওয়ের বাইরে পড়ে যায়। সূত্রের খবর, বিমানটিতে পাইলট-সহ মোট ১৩ জন ক্রু সদস্য ছিলেন। তাঁদের মধ্যে অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে লেংপুই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সম্প্রতি মায়ানমারে বিদ্রোহীদের তীব্র আক্রমণের মুখে পড়ে, মায়ানমার সেনাবাহিনীর সদস্যরা দলে দলে ভারতে অনুপ্রবেশ করছে। মণিপুর, মিজোরাম-সহ সীমান্তবর্তী রাজ্যগুলিতে আশ্রয় নিচ্ছে। এর মধ্যে মায়ানমার সেনার ১৮৪ জন সদস্যকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ভারত। তারই অংশ হিসেবে এই সেনাদের সরিয়ে নিয়ে যাচ্ছিল মায়ানমার।
Myanmarese aircraft that had been sent to evacuate #Myanmar soldiers who crossed over to escape resistance forces, overshot #Mizoram’s #Lengpui airport runway at 11am Jan 23. Of the 13 member crew, 8 are injured. Via @rahconteur pic.twitter.com/F0RbEmmhaf
— Nistula Hebbar (@nistula) January 23, 2024
লেংপুইয়ে রানওয়ে টেবিলটপ, অর্থাৎ, অনেকটা মালভূমি আকৃতির। ভূপৃষ্ঠ থেকে অনেকটা উঁচু করে এই রানওয়েগুলি তরি করা হয়। এই বিমানবন্দরে বিমান অবতরণ করানো বেশ চ্যালেঞ্জের। এদিন অবতরণের সময়, মায়ানমারের একটি শানসি ওয়াই-8 বিমান রানওয়েতে থামতে পারেনি। ফলে, সেটি রানওয়ের শেষে নীচে পড়ে যায়। বিমানটির ফুসেলেজ অংশ ভেঙে দুই টুকরো হয়ে যায়।