Mamata Banerjee on Anubrata: অনুব্রত বেরবেই… তাঁকে ভুললে চলবে না: মমতা – Bengali News | Mamata Banerjee claims Anubrata will be out from jail soon, he will get back his position
জেলবন্দি অনুব্রত প্রসঙ্গে মমতাImage Credit source: GFX- TV9 Bangla
কলকাতা: জেলযাত্রার প্রায় দেড় বছর পেরিয়ে গিয়েছে। অনেকেই ভেবেছিলেন বীরভূম তথা বাংলার রাজনীতিতে ক্রমে আবছা হয়ে যাবেন একসময়ের দোর্দণ্ডপ্রতাপ অনুব্রত মণ্ডল। কিন্তু ভোট যত এগিয়ে আসছে, ততই প্রাসঙ্গিক হয়ে উঠছেন কেষ্ট। তিহাড় জেলে থাকলে কালীঘাটের বৈঠকে তাঁর নাম বলতে ভুললেন না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বীরভূমের সংগঠন নিয়ে কালীঘাটে বৈঠকে বসেছিলেন মমতা। উপস্থিত ছিলেন দলের সাংসদ সহ জেলার অন্যান্য নেতারাও। এদিন জেলার সংগঠনে বড় রদবদল করেছেন তৃণমূল নেত্রী। সেই সঙ্গে বুঝিয়ে দিয়েছেন, জেলে থাকলেও অনুব্রত আছেন তাঁর জায়গাতেই।
গরু পাচার মামলায় গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। বর্তমানে তিহাড় জেলে রয়েছেন তিনি। জেলে রয়েছেন তাঁর মেয়ে সুকন্যাও। গরু পাচারের সঙ্গে তাঁর যোগ থাকার কথা উঠে এসেছে কেন্দ্রীয় সংস্থার চার্জশিটেও। কিন্তু অনুব্রতর জন্য বারবরা সওয়াল করতে শোনা গিয়েছে মমতাকে। একটি সভায় গিয়ে মমতা বলেছিলেন, ‘অনুব্রত জেল থেকে বেরলে তাঁকে বীরের সম্মান দিতে হবে।’ লোকসভা ভোটের আগে সে কথাই কার্যত আর একবার মনে করালেন মমতা।
এই খবরটিও পড়ুন
সবিস্তারে আসছে…