খোলার কয়েক ঘণ্টার মধ্যেই সাময়িকভাবে বন্ধ করতে হল রাম মন্দিরের দরজা! – Bengali News | Ram lalla darshan paused amid massive gathering will resume at 2 pm
অযোধ্যা: অযোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পর, মঙ্গলবারই (২৩ জানুয়ারি) জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে মন্দিরের দরজা। আর প্রথমদিনই রামলালাকে দেখার জন্য দেখা গেল নজিরবিহীন ভিড়। যার জেরে বন্ধ করে দিতে হল রাম মন্দিরের দরজা। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, আবার দুপুর ২টোর পর, মন্দির খুলে দেওযা হবে ভক্তদের দর্শনের জন্য। মন্দির চত্বরের মধ্যেই ভক্তদের বসার জায়গা করা হয়েছে। তারা সেখানে বসে দর্শনের জন্য অপেক্ষা করছেন। অযোধ্যা পুলিশের অ্যাজডিশনাল ডিজিপি পীযূষ মিরোদিয়া জানিয়েছেন, এই বিশাল ভিড় মানুষের ভক্তির বহিঃপ্রকাশ। তাঁরা চান বেশি বেশি সংখ্যক মানুষ মন্দির দর্শনে আসুন। দর্শন একেবারে বন্ধ করে দেওয়া হয়নি। সবাইকে সযোগ দেওয়া হবে। ভিড় নিয়ন্ত্রণের স্বার্থে এই পদক্ষেপ বলে জানিয়েছেন তিনি। তবে, এটাকে প্রশাসনিক ব্যর্থতা বলে মানতে নারাজ তিনি।
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।