Rinku Singh: ও ম্যাচ উইনার... রিঙ্কু সিংয়ে মুগ্ধ এ বার এবিডি - Bengali News | AB de Villiers hailed Rinku Singh, he says Good to see match winner Rinku become consistent as well - 24 Ghanta Bangla News
Home

Rinku Singh: ও ম্যাচ উইনার… রিঙ্কু সিংয়ে মুগ্ধ এ বার এবিডি – Bengali News | AB de Villiers hailed Rinku Singh, he says Good to see match winner Rinku become consistent as well

Spread the love

Rinku Singh: ও ম্যাচ উইনার… রিঙ্কু সিংয়ে মুগ্ধ এ বার এবিডি
Image Credit source: X

কলকাতা: বছর খানেক আগেও তাঁকে নিয়ে এত মাতামাতি হত না। আইপিএলের মঞ্চে তিনি নিজের জাত চিনিয়েছিলেন। পরবর্তীতে তিনি শুধু কেকেআরের প্রহরী বলেই পরিচিতি পেয়েছিলেন। অবশ্য লাইমলাইটে আসতে তাঁর বেশি সময় লাগেনি। কঠোর পরিশ্রমের ফলও তিনি পেয়েছেন। দেশে তো বটেই বিদেশেও এখন আলিগড়ের নবাব রিঙ্কু সিংয়ের (Rinku Singh) নাম শোনা যাচ্ছে। তৈরি হয়েছে রিঙ্কুর ফ্যান-ফলোয়ার্স। ভারতের প্রাক্তন ক্রিকেটাররা প্রায়শই রিঙ্কুকে প্রশংসায় ভরান। এ বার প্রোটিয়া কিংবদন্তি এবি ডে ভিলিয়ার্সও (AB de Villiers) ভারতের তরুণ ফিনিশার রিঙ্কু সিংকে প্রশংসায় ভরালেন। এখনও ২৬ বছর বয়সী রিঙ্কু সিং দেশের হয়ে ২টি ওডিআই এবং ১৫টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন। ইতিমধ্যেই তিনি দেশের সফল ফিনিশারের তকমা পেয়েছেন। এ বার এবিডিও সেই কথাই বললেন।

নিজের ইউটিউব চ্যানেলে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা ক্রিকেটার এবি ডে ভিলিয়ার্স বলেছেন, ‘রিঙ্কু একজন ফ্যান্টাস্টিক প্লেয়ার, একজন ম্যাচ উইনার। ওকে ধারাবাহিক পারফর্ম করতে দেখে ভালো লাগছে। ধারাবাহিক ভাবে ভালো খেলে দলকে এ ভাবে আরও ম্যাচ জেতাও।’

আফগানিস্তানের বিরুদ্ধে কয়েকদিন আগে শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজের ৩টি ম্যাচই খেলার সুযোগ পেয়েছিলেন রিঙ্কু সিং। তাতে তিনি করেছিলেন যথাক্রমে ১৬*, ৯* ও ৬৯* রান।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *