Ram Temple Security: রাম মন্দির-সহ অযোধ্যায় কড়া নিরাপত্তা, মোতায়েন ১৩ হাজার নিরাপত্তারক্ষী - Bengali News | High security in Ayodhya ahead of Ram Temple inaguration 13 thousand forces deployed - 24 Ghanta Bangla News
Home

Ram Temple Security: রাম মন্দির-সহ অযোধ্যায় কড়া নিরাপত্তা, মোতায়েন ১৩ হাজার নিরাপত্তারক্ষী – Bengali News | High security in Ayodhya ahead of Ram Temple inaguration 13 thousand forces deployed

Spread the love

কড়া নিরাপত্তা
অযোধ্যায়।
Image Credit source: PTI

অযোধ্যা: রাত পোহালেই অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন। দেশ-বিদেশের কয়েক হাজার অতিথির উপস্থিতিতে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠান উপলক্ষ্যে সেজে উঠেছে গোটা অযোধ্যা শহর। ইতিমধ্যে অতিথিরা আসতে শুরু করেছেন। তাই অপ্রীতিকর ঘটনা এড়াতে রবিবার থেকেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মন্দির-নগরী। রাম মন্দির-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কম্যান্ডো মোতায়েন করা হয়েছে।

প্রশাসন সূত্রে খবর, রাম মন্দির উদ্বোধনের জন্য মন্দির চত্বরে ত্রিস্তরীয় নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। সিআরপিএফ, এসএসএফ এবং রাজ্য সরকারের বিশেষ নিরাপত্তা বাহিনী পিএসি রয়েছে। প্রায় ১৩ হাজার জওয়ান মোতায়েন করা হচ্ছে।

রাম মন্দির উদ্বোধনের দিন অযোধ্যায় নাশকতার হুঁশিয়ারি দিয়েছে পাক জঙ্গি সংগঠন, জঈশ-ই-মহম্মদ। তাই নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে নারাজ যোগী প্রশাসন। কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ, রাজ্য সরকারের বিশেষ বাহিনী থেকে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF), অ্যান্টি বোম্ব স্কোয়াড এবং ডগ স্কোয়্যাডও রাম মন্দির চত্বর, অযোধ্যা রেলস্টেশন, অযোধ্যা বিমানবন্দর-সহ গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হচ্ছে।

এই খবরটিও পড়ুন

প্রসঙ্গত, রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান শুরু হবে দুপুর ১২টা ২০ মিনিটে এবং চলবে সম্ভবত দুপুর ১টা পর্যন্ত। তারপর দুপুর আড়াইটে পর্যন্ত নানা পুজো-পাঠ চলবে। রাম মন্দির উদ্বোধনের পর দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে দেশ-বিদেশের রাজনীতিক, কূটনীতিক থেকে ক্রীড়া ব্যক্তিত্ব, অভিনেতা-অভিনেত্রীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *