Plane Crash: আফগান পাহাড়ে ভেঙে পড়ল মস্কোগামী ভারতীয় বিমান, বহু যাত্রীর প্রাণহানির আশঙ্কা – Bengali News | Indian Passenger Plane Crashes in Afghanistan’s Badakhshan Province
নয়া দিল্লি: মস্কো যাওয়ার পথে, আফগানিস্তানের পাহাড়ি অঞ্চলে দুর্ঘটনার কবলে পড়ল একটি ভারতীয় যাত্রীবাহী বিমান। আফগান সংবাদমাদ্যমগুলি জানিয়েছে ২০ জানুয়ারি রাতে, বিমানটি তার নির্ধারিত গতিপথ থেকে বিচ্যুত হয়ে বাদাখশান প্রদেশের জেবাক জেলার পাহাড়ি এলাকায় ভেঙে পড়ে। আফগান সংবাদমাধ্য খামা প্রেস জানিয়েছে, কিরান ও মিনজান জেলা এবং বাদাখশানের জেবাক জেলা জুড়ে বিস্তৃত তোপখানা পাহাড়ে যাত্রীবাহী জেট বিমানটি ভেঙে পড়েছে। তবে, বিমানটি কী ধরনের ছিল এবং তাতে কতজন যাত্রী ছিলেন তা এখনও জানা যায়নি। আফগান কর্তৃপক্ষও এখনও পর্যন্ত এই বিষয়ে কিছু বলতে পারেনি।
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।