Dharmendra Pradhan: অকাল দীপাবলির জন্য প্রস্তুত দেশ, প্রদীপের সলতে বানাতে ব্যস্ত কেন্দ্রীয় মন্ত্রী, দেখুন ছবি – Bengali News | Union minister Dharmendra Pradhan participated in deepawali preeparation on the occassion of ayodhya ram temple inaguration day at Sambalpur
প্রদীপের সলতে পাকাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।Image Credit source: twitter
সম্বলপুর: রাত পোহালেই অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন। রাম মন্দির উদ্বোধন উপলক্ষ্যে প্রতিটি ঘরে প্রদীপ প্রজ্জ্বলন করে দীপাবলি উৎসব পালন করার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের প্রতিটি প্রান্তে এই দীপাবলি উদযাপিত হবে। সম্বলপুরে মহানদীর তীরেও লক্ষাধিক প্রদীপ প্রজ্জ্বলিত করা হবে। সেজন্য সেখানে জোরকদমে প্রদীপের সলতে বানানোর কাজ চলছে। রবিবার প্রদীপের সলতে বানাতে হাত লাগালেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান স্বয়ং।
রাম মন্দির উদ্বোধন উপলক্ষ্যে সোমবার সম্বলপুরে মহানদীর তীরে ১ লক্ষ ১১ হাজার ১১১টি প্রদীপ প্রজ্জ্বলিত করা হবে। সেজন্য রবিবারও সম্বলপুরে দিনভোর জোরকদমে চলল প্রদীপ তৈরির কাজ। রবিবার সেরকমই এক জায়গায় গিয়ে সলতে বানানোর কাজে হাত লাগালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তারপর সকলের সঙ্গে ছবিও তোলেন তিনি। সেই ছবি নিজেই টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। টুইট-পোস্টের শিরোনামে তিনি লিখেছেন, আস্থার দীপ জ্বালান, ধূমধাম করে আরেক দীপাবলি উদযাপন করব।
এই খবরটিও পড়ুন

এদিন সম্বলপুরের পরশুরাম ভবনে ভগবান রাম ও সীতার পুজো করা হয়। সেই পুজোতেও সামিল হন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

প্রসঙ্গত, সোমবার দুপুর ১২টা ২০ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে অযোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পুজো-অনুষ্ঠান শুরু হবে এবং চলবে দুপুর ১টা পর্যন্ত। তারপর রীতি-রেওয়াজ মেনে দুপুর আড়াইটে পর্যন্ত বিশেষ পুজো-পাঠ চলবে। সন্ন্যাসী ও বিভিন্ন সম্প্রদায়ের ধর্মগুরুরা ছাড়াও দেশ-বিদেশের বহু বিশিষ্ট ব্যক্তি এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে গোটা দেশে মন্দিরগুলি সাজানো হয়েছে। সারাদেশের রাম মন্দিরগুলিতে ভজন, রামগান, বিশেষ পুজোর ব্যবস্থা করা হয়েছে।
आस्था के दीप जलाएँगे, धूम-धाम से एक और दीपावली मनाएँगे।
📍संबलपुर pic.twitter.com/v645Gwik9M
— Dharmendra Pradhan (@dpradhanbjp) January 21, 2024