শাহরুখ, আমির থেকে দীপিকা, দেহরক্ষীর মাইনে শুনলে আঁতকে উঠবেন
শাহরুখ খান: শাহরুখ খানের বডিগার্ডের নাম রভি। তিনি বছরে পারিশ্রমিক নিয়ে থাকেন ২.৫ কোটি টাকা। শাহরুখের সব থেকে ভরসার কর্মী তিনিই। আরিয়ানকে তিনিই রাখেন আগলে।
সলমন খান: সিনে দুনিয়ায় সলমন খানের বডিগার্ড ভীষণ জনপ্রিয়। বারবার খবরের শিরোনামে জায়গা করেছেন শেরা। বছরে তিনি নিয়ে থাকেন ২ কোটি টাকা।
আমির খান: আমির খানের দেহরক্ষীর নাম যুবরাজ ঘোরপদে, তাঁর বার্ষিক আয়নেহাতই কম নয়। বছরে ২ কোটি টাকা উপার্জন তাঁর।
ক্যাটরিনা কইফ: ক্যাটরিনা কইফের বডিগার্ডের নাম দীপক সিংহ। বছরে তিনি পারিশ্রমিক নিয়ে থাকেন ১ কোটি টাকা।
অক্ষয় কুমার: অক্ষয় কুমারের দেহরক্ষী শ্রেয়শয় থেলে বহু বছর ধরে সুপারস্টারের সঙ্গে রয়েছেন। বছর ধরে রক্ষা করছেন অক্ষয় কুমারকে। তাঁরও বার্ষিক আয় ১.২ কোটি টাকা।
আলিয়া ভাট: আলিয়া যখন খুব ছোট সুনীল তালেকর তাঁকে রক্ষা করতেন। এখনও তাঁকেই নিজের দেহরক্ষী হিসেবে রেখেছেন আলিয়া। বছরে তাঁর আয় ৫০ লাখ টাকা।
অমিতাভ বচ্চন: অমিতাভে ছায়াসঙ্গীর নাম জিতেন্দর শিন্ডে। অভিতাভকে রক্ষা করার জন্য তিনি পান ১.২ কোটি টাকা।
দীপিকা পাড়ুকোন: ৮০ লাখ টাকা বার্ষিক পারিশ্রমিক পান দীপিকা পাড়ুকোনের দেহরক্ষী জালাল। সারাক্ষণই দিপুকে ঘিরে থাকেন জালাল।







