হুড়োহুড়িতে স্মার্টফোন কিনে আর পয়সা নষ্ট নয়, কেনার আগেই মাথায় রাখুন এসব বিষয় - Bengali News | Smartphone buying guide, follow these things before buy a mobile - 24 Ghanta Bangla News
Home

হুড়োহুড়িতে স্মার্টফোন কিনে আর পয়সা নষ্ট নয়, কেনার আগেই মাথায় রাখুন এসব বিষয় – Bengali News | Smartphone buying guide, follow these things before buy a mobile

Spread the love

স্মার্টফোন কেনার অনেক আগে থেকেই বাজেট ঠিক করে রাখেন। আর তার মধ্যেই একটি দুর্দান্ত ফোন কেনার চেষ্টা করেন। তবে বাজেট কম রেখেও আপনি একটি ভাল ফোন কিনতে পারেন। শুধু তার জন্য় আপনাকে কতগুলি বিষয় মাথায় রাখতে হবে। সস্তার হোক বা বেশি দামের আপনাকে একটি স্মার্টফোনের বিষয়ে বিশেষ কিছু জেনে তবেই কিনতে হবে। নাহলে কেনার পরে আফসোস করা ছাড়া আর কোনও উপায় থাকবে না। তাই যদি একটি নতুন ফোন কেনার প্ল্যান করে থাকেন, তাহলে দেখে নিন কেনার আগে কোন কোন বিষয় মাথায় রাখবেন।

ডিসপ্লে দেখে নেবেন:

আজকালকার বেশি দামের স্মার্টফোনগুলিতে AMOLED ডিসপ্লে ব্যবহার করা হয়। এমনটি এই ধরনের ডিসপ্লেকে বেশ ভাল বলে মনে করা হয়। যদিও এই ডিসপ্লে প্রিমিয়াম স্মার্টফোনে পাওয়া যায়। তাই স্মার্টফোন কেনার সময় মাথায় রাখতে হবে যে স্মার্টফোনটিতে AMOLED ডিসপ্লে থাকা উচিত। যদি ডিসপ্লে ভাল হয় তবে ফোনটি ব্যবহার করতে কোনও সমস্যা হবে না।

প্রসেসর:

স্মার্টফোনের প্রসেসর যদি ভাল হয়, তাহলে বেশিরভাগ সমস্যার সমাধান হয়েই যায়। কারণ ভাল প্রসেসর থাকলে ফোন হ্যাং করার সম্ভাবনা অনেকটাই কম থাকে। তাই যখনই স্মার্টফোন কিনবেন তখন প্রসেসরের দিকে বেশি নজর দেবেন। আবার আপনি যদি গেম খেলতে পছন্দ করেন, তাহলে আপনাকে একটি শক্তিশালী প্রসেসরের ফোন কিনতে হবে।

ডিজাইন ও ক্যামেরা:

ডিজাইনও অনেক গুরুত্বপূর্ণ। কারণ এর লাইটওয়েট ডিজাইনের কারণে আপনি ফোনটি বেশিক্ষণ ব্যবহার করতে পারবেন। তাছাড়াও ফোন কেনার সময় ক্যামেরা দেখে নেবেন। যদি ছবি তুলতে পছন্দ করেন, তবে বেশি মেগাপিক্সেলের ফোন কিনতে পারেন। কিন্তু তাতে আপনার বাজেট কিছুটা বেড়ে যাবে। যদিও এখন অনেক সস্তার ফোনেও দুর্দান্ত সব ক্যামেরা দেওয়া হচ্ছে। ফলে ফোন কেনার সময় ক্যামেরা দেখতে ভুলবেন না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *