Naushad Siddiqui: ডিভিশন বেঞ্চে ধাক্কা নওশাদদের, ২১ জুলাইয়ের স্থানে সভাতে 'না' হাইকোর্টের - Bengali News | Calcutta High Court Division bench hearing on isf meeting near victoria house dharmatala Naushad Siddiqui - 24 Ghanta Bangla News
Home

Naushad Siddiqui: ডিভিশন বেঞ্চে ধাক্কা নওশাদদের, ২১ জুলাইয়ের স্থানে সভাতে ‘না’ হাইকোর্টের – Bengali News | Calcutta High Court Division bench hearing on isf meeting near victoria house dharmatala Naushad Siddiqui

Spread the love

কলকাতা: একক বেঞ্চের নির্দেশ খারিজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। আইএসএফের প্রতিষ্ঠাদিবসের অনুষ্ঠান ভিক্টোরিয়া হাউজের সামনে নয়, জানিয়ে দিল আদালত। ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তাঁদের দলের প্রতিষ্ঠাদিবস ২১ জানুয়ারি। সেই অনুষ্ঠান এবার ভিক্টোরিয়া হাউজের সামনে করতে চেয়েছিলেন তাঁরা। ঠিক যেখানে তৃণমূলের ২১ জুলাইয়ের অনুষ্ঠান হয়। পুলিশ তাতে অনুমতি না দেওয়ায় আদালতে গিয়েছিলেন নওশাদরা। কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ বলেছিল, শর্তসাপেক্ষে ওই সভা করতে পারে আইএসএফ। এরপরই ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। শুক্রবার সেই শুনানি হয়। সেখানেই ধাক্কা নওশাদের।

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ, নওশাদদের সভা ভিক্টোরিয়া হাউজের সামনে করা যাবে না। ভিক্টোরিয়া বাদে কাছাকাছি অন্য জায়গায় সভা হতে পারে। বিচারপতি জয় সেনগুপ্তের শর্ত রেখে বাকি নির্দেশ খারিজ করল ডিভিশন বেঞ্চ।

গতবছর আইএসএফের প্রতিষ্ঠাদিবসের অনুষ্ঠান হয় রানি রাসমণি রোডে। সেখানেই তুমুল গন্ডগোল হয়েছিল। এদিন সে প্রসঙ্গও ওঠে আদালতে। আগের বছর ওই অনুষ্ঠানে যে গোলমাল হয়েছিল, পুলিশ আক্রান্ত হওয়ার যে ঘটনা তা অস্বীকার করা যায় না বলেই পর্যবেক্ষণ প্রধান বিচারপতির।

সবিস্তারে আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *