Ayodhya: ৫৫০ বছর পর রাম মন্দিরের গর্ভগৃহে উপবিষ্ট রামলালা, প্রকাশ্যে এল প্রথম ছবি – Bengali News | Ram Lalla idol’s first photo inside Ayodhya temple’s sanctum sanctorum revealed
গর্ভগৃহে স্থাপিত রামলালার মূর্তি, অপেক্ষা শুধু প্রাণ প্রতিষ্ঠারImage Credit source: Twitter
অযোধ্যা: আর দুদিন পর, ২২ জানুয়ারি অযোধ্যায় নির্মীয়মান রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। তার আগে পূজা শুরু হয়ে গিয়েছে মন্দির প্রাঙ্গণে। বুধবার, মন্দির চত্বরে নিয়ে আসা হয় রামলালার মূর্তি। সন্ধ্যা নাগাদ, ক্রেনের সাহায্যে তুলে, রাম মন্দিরের ভিতরে নিয়ে যাওয়া হয় প্রতিমাটিকে। ৫১ ইঞ্চি দীর্ঘ রামলালার মূর্তিটি তৈরি করেছেন মহীসুরের ভাস্কর অরুণ যোগী। বৃহস্পতিবার গর্ভগৃহে স্থাপন করা হয় মূর্তিটি। এবার সামনে এল রামমন্দিরের গর্ভগৃহে স্থাপিত রামলালার প্রতিমার প্রথম ছবি। ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বিশ্ব হিন্দু পরিষদের মিডিয়া ইনচার্জ শরদ শর্মা। তবে, প্রাণ প্রতিষ্ঠার আগে রামলালার মূর্তির মুখ এখনও ঢাকা রয়েছে।
Take a look at idol of Lord Ram inside Ayodhya temple’s sanctum sanctorum
Read @ANI Story | https://t.co/MSbha3ACQA#RamMandirPranPratishta #RamLalla #ayodhya pic.twitter.com/19PhJehGef
— ANI Digital (@ani_digital) January 18, 2024