Recruitment Scam Case: ময়দানে আবার ইডি, জামিনে মুক্ত প্রসন্ন রায়ের একাধিক ঠিকানায় গোয়েন্দারা – Bengali News | Prasanna Roy, one of the accused in the recruitment corruption case, ED officials raid at multiple addresses of him
প্রসন্ন রায়ের অফিসে ইডিImage Credit source: Tv9 Bangla
কলকাতা: সাত সকালেই আবারও ‘অ্যাকশন’ মোডে ইডি। সকাল সাড়ে ছটা নাগাদ সিআরপিএফ ক্যাম্প থেকে বের হয় কেন্দ্রীয় গোয়েন্দাদের গাড়ি। শহরের তিন জায়গায় ইডি অভিযান চালাচ্ছে। এবার রেশন নয়, নিয়োগ দুর্নীতির তদন্তে তেঁড়েফুড়ে ময়দানে নেমেছেন গোয়েন্দারা। সূত্রের খবর, প্রসন্ন রায়ের একাধিক ঠিকানায় তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা।
সর্বশেষ তথ্য উপরে
- নিয়োগ দুর্নীতি মামলায় মিডলম্যান হিসাবে গ্রেফতার করা হয় প্রসন্ন রায়কে। তবে সদ্যই জামিনে মুক্ত হয়েছেন তিনি। আজ তাঁর একাধিক ঠিকানায় হানা দেন গোয়েন্দারা। একই সঙ্গে তাঁর অফিসেও পৌঁছে গিয়েছেন তাঁরা। তবে এত সকালে আসায় এখনও ভিতরে প্রবেশ করতে পারেননি গোয়েন্দারা। কিন্তু অফিসের চাবি আনার নির্দেশ দেওয়া হয়েছে।
- নিউটাউন ও নয়াবাদে হানা ইডির।
- নিউটাউনের সিজি ব্লকে চলছে তল্লাশি। এখানকার তিনটি আবাসনে রয়েছেন ইডি আধিকারিকরা। একটি দল এ-এইট ব্লকে রয়েছেন। এরপর অনুজ সিং নামে এক ব্যক্তির এ-ফাইভ ফ্ল্যাটেও প্রবেশ করেছেন গোয়েন্দারা। এছাড়াও এই আবাসনের আরও একটি ব্লকেও তল্লাশি চালাচ্ছেন আধিকারিকরা। তবে তল্লাশি সংক্রান্ত কোনও বিষয়ে মুখ খোলেননি অনুজের বাবা প্রদীপ সিং। কার্যত মেজাজ হারাতে দেখা যায় তাঁকে।