Live-in Relation Kolkata: বিবাহিত পুরুষকে লিভ-ইন পার্টনার বানিয়েছিলেন বেহালার মহিলা, এবার পড়লেন মহা বিপদে - Bengali News | Case filed against a lady of Behala after death of her live in partner - 24 Ghanta Bangla News
Home

Live-in Relation Kolkata: বিবাহিত পুরুষকে লিভ-ইন পার্টনার বানিয়েছিলেন বেহালার মহিলা, এবার পড়লেন মহা বিপদে – Bengali News | Case filed against a lady of Behala after death of her live in partner

Spread the love

বেহালা: বিবাহিত ব্যক্তির সঙ্গে লিভ ইন সম্পর্ক। আর তার জেরেই এবার ফ্যাসাদে বেহালা পর্ণশ্রীর এক মহিলা। জানা যাচ্ছে, লিভ-ইন পার্টনারকে বৈবাহিক সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য বার বার চাপ দিচ্ছিলেন ওই মহিলা। তা নিয়ে অশান্তি লেগেই থাকত। এসবের মধ্যে গতকাল গভীর রাতে ঘরের মধ্যে থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ব্যক্তির দেহ। আর এরপরই ওই ব্যক্তির পরিবারের ক্ষোভ গিয়ে পড়েছে মৃতের লিভ-ইন পার্টনার বান্ধবীর উপর। মৃত ব্যক্তির পরিবারের লোকেরা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন মহিলার বিরুদ্ধে। লিভ-ইন পার্টনারের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগে মামলা রুজু করা হয়েছে।

হাওড়ার লিলুয়ার বিবাহিত পুরুষের সঙ্গে লিভ ইন সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বেহালা পর্ণশ্রীর এক মহিলা। কিন্তু সেই সম্পর্কের মধ্যেও অশান্তি লেগেই থাকত। পুরুষ সঙ্গীকে বিবাহিত সম্পর্ক ভেঙে বেরিয়ে আসার জন্য বার বার চাপ দিতেন বলে অভিযোগ। কিন্তু স্ত্রী-সন্তানকে ছেড়ে আসতে চাননি ওই ব্যক্তি। বার বার চাপ, অশান্তি, ঝামেলার পরও স্ত্রীকে ডিভোর্স দেননি ওই ব্যক্তি। গতরাতে আবার দু’জনের মধ্যে অশান্তি হয়েছিল। চূড়ান্ত ঝামেলা। আর এরপরই মোক্ষম সিদ্ধান্ত নিয়ে ফেলেন ওই ব্যক্তি। লিভ ইন পার্টনারের সঙ্গে যে বাড়িতে থাকতেন, সেখানে গভীর রাতে ঘরের মধ্যে থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ওই ব্যক্তির দেহ।

জানা যাচ্ছে, গতকাল গভীর রাতে দু’জনের মধ্যে তুমুল ঝামেলা শুরু হয়েছিল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে চারতলার ফ্ল্যাট ঘরের চিৎকার চেঁচামেচি পৌঁছে গিয়েছিল প্রতিবেশীদের কানেও। প্রতিবেশীরাই ডায়াল করেছিলেন ১০০ নম্বরে। মাঝখানে ঝামেলার মধ্যে ফ্ল্যাট থেকে নীচে নেমে এসেছিলেন ওই মহিলা। এরপর যখন উপরে যান, তখন দেখেন দরজা বন্ধ। পড়ে পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢোকে। তখন সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় ওই ব্যক্তির দেহ উদ্ধার করে পুলিশ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *