Indian Employees: আপনি একা নন, জানেন দেশের কত শতাংশ লোক নতুন চাকরি খুঁজছে? - Bengali News | 88 percent Indian Employees are finding new job in the year 2024, know the reason - 24 Ghanta Bangla News
Home

Indian Employees: আপনি একা নন, জানেন দেশের কত শতাংশ লোক নতুন চাকরি খুঁজছে? – Bengali News | 88 percent Indian Employees are finding new job in the year 2024, know the reason

Spread the love

প্রকাশ্যে সমীক্ষার রিপোর্টImage Credit source: Pixabay

নয়া দিল্লি: চাকরি নিতে কম-বেশি হতাশা থাকে বহু কর্মীর। কেউ ছুটি নিতে পারছেন না বলে ক্ষোভ, কারও বেতন বাড়ছে না মনের মতো। কেউ আবার অফিসের কাজের চাপে পরিবারকে সময়ই দিতে পারছেন না। এই সব ক্ষেত্রে চাকরি ছাড়ার কথা ভাবলেও সাহস পান না অনেকেই। তবে ২০২৪-এর সমীক্ষা বলছে, নতুন বছরে আর পুরনো চাকরি করতে চাইছেন না দেশের বেশিরভাগ কর্মী। সমীক্ষার রিপোর্ট বলছে, চাকরি ও ব্য়ক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য রাখার জন্য চাকরি ছাড়তে চাইছেন ৪২ শতাংশ কর্মী, উচ্চ বেতনের আশায় চাকরি খুঁজছেন ৩৭ শতাংশ কর্মী। অর্থনৈতিক পরিস্থিতির জন্য চাকরি ছাড়ার হিড়িক বেড়েছে বলে মনে করা হচ্ছে।

LinkedIn-এর তরফে এই সমীক্ষা করা হয়েছে গত বছরের ২৪ নভেম্বর থেকে ১২ ডিসেম্বরের মধ্যে। সেখানে দেখা যাচ্ছে, দেশের ৮৮ শতাংশ কর্মী নতুন চাকরি খুঁজছেন। গত বছরের তুলনায় যা ৪ শতাংশ বেশি। শুধু তাই নয়, নিজের সেক্টরের বাইরে বেরিয়েও কাজ করতে চাইছেন অনেকে। ৭৯ শতাংশ কর্মী চাকরি খুঁজছেন কোনও নতুন সেক্টরে। অনেকেই নতুন কাজের অভিজ্ঞতা নিতে চাইছেন। ইন্টারভিউ-এর সময় সে কথা জানাচ্ছেন তাঁরা।

৮১ শতাংশ কর্মী এআই ব্যবহার করতে ইচ্ছুক, তাঁরা মনে করছেন এতে তাঁদের কাজ আরও সহজ হবে। অনলাইন প্লাটফর্মে নিজেদের পরিচিতির পরিধি আরও বাড়াতে কর্মীরা তৈরি করছেন প্রোফাইল, যুক্ত হচ্ছেন অন্যান্য সেক্টরের কর্মীদের সঙ্গে। অর্থাৎ বোঝাই যাচ্ছে পুরনো চাকরি নিয়ে অনেকেই সন্তুষ্ট নন। তবে নতুন চাকরির সুযোগ কতটা রয়েছে, সেই প্রশ্ন রয়েই যাচ্ছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *