Mercury Transit 2024: আর মাত্র ১৫ দিন বাকি! বছরের বুধের প্রথম গমনে ৩ রাশির সংসারে ধেয়ে আসছে শুধুই সৌভাগ্য-উন্নতি – Bengali News | Just 15 days left mercury will get spoiled for these zodiac signs
নতুন বছর পড়তে না পড়তেই গ্রহ-নক্ষত্রের রাশি বদলের জের আছড়ে পড়েছে গোটা পৃথিবী ও মানবজগতের উপর। গ্রহ-নক্ষত্রের এই রাশি বদলের মধ্যে জানুয়ারির শেষে নিজের যাত্রা পাল্টাতে চলেছে বুধগ্রহ। জ্যোতিষশাস্ত্রে, বুধকে সৌভাগ্য ও বুদ্ধিমত্তার প্রতীক বলে মনে করা হয়। শুধু তাই নয়, বুধের প্রভাবে স্বাস্থ্য ও শৌখিনতার প্রতীক হিসেবে মনে করা হয়। জ্যোতিষমতে, বুধ ও বৃহস্পতি একই রাশিতে অবস্থান করলে , সেই রাশির জাতক-জাতিকাদের ব্যবসায় হু হু করে বাড়তে থাকে। পয়লা ফেব্রুয়ারি, দুপুর ২টো ৮ মিনিটে মকর রাশিতে বুধের প্রবেশ ঘটবে বলে জানা গিয়েছে। যার ফলে প্রতিটি ডরাশির জাতক-জাতিকাদের উপরই প্রভাব পড়তে চলেছে।
পয়লা ফেব্রুয়ারি থেকে তিন রাশির ভাগ্যও বদলে যেতে চলেছে। বলতে গেলে ফেব্রুয়ারির গোড়া থেকেই ভাগ্য উজ্জ্বল হতে চলেছে তিন রাশির। সেই রাশির তালিকায় আপনার রাশি আছে কিনা দেখুন…
মেষ রাশি
মকর রাশিতে বুধের গমনের ফলে এই রাশির জাতকদের জন্য খুব শুভ হতে চলেছে। নতুন কাজের জন্য চিঠি পেতে পারেন। কাজের সূত্রে বিদেশেও চাকরির সুযোগ হতে পারে। নিজ বুদ্ধিমত্তা এবং দক্ষতা ব্যবহার করে অন্যদের প্রভাবিত করতে সক্ষম হবেন। কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীদের কঠিন চ্যালেঞ্জ দিতে সক্ষম হবেন। সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মধুর হবে।
মিথুন রাশি
এই রাশির জাতক-জাতিকাদের মধ্যে যারা ব্যবসায কাজ করেন, তাদের জন্য এই সময়টা ব্যাপক যাবে। শেয়ারবাজারের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভাগ্য ফিরতে পারে। আগামী সময়ে কাজের ক্ষেত্রে পদোন্নতি ও বৃদ্ধির জন্য ভাল সম্ভাবনাও থাকতে পারে। চোখে ব্যথা বা কোনও ধরনের সংক্রমণ হতে পারে, তাই স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন, বাইরের খাবার খাওয়া এড়িয়ে চলুন।
সিংহ রাশি
বুধের গমনের পর এই রাশির জাতক জাতিকারা যেকোনও কাজেই সফলতা পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কর্মক্ষেত্রে বসরা কঠোর পরিশ্রম ও নিষ্ঠার প্রশংসা করবে। পদোন্নতির সঙ্গে নতুন দায়িত্ব পেতে পারেন। পরিবারের সঙ্গে কোনও তীর্থস্থানে বেড়াতে যেতে পারেন। এই ট্রানজিটের ফলে ভাল অর্থ উপার্জন করতে সক্ষম হবেন।