মাত্র 288 টাকায় 120GB ডেটা ফ্রি, টানা দু’মাস করতে হবে না কোনও রিচার্জ – Bengali News | BSNL introduced two new recharge plan of rs 288 and rs 91, know details
ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL তার ব্যবহারকারীদের জন্য দু’টি নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। এই নতুন প্ল্যানগুলির মাধ্যমে, ব্যবহারকারীরা 60 দিনের জন্য কম খরচে প্রচুর ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। BSNL-এর এই দু’টি নতুন প্ল্যানে ব্যবহারকারীরা কলিং বা SSS-এর মতো অন্যান্য সুবিধা পান না, বরং শুধুমাত্র ইন্টারনেট ডেটা সুবিধা দেওয়া হয়। BSNL-এর এই দু’টি নতুন প্ল্যানে ব্যবহারকারীরা কী কী সুবিধা পাবেন তা জেনে নিন।
BSNL- দু’টি নতুন প্ল্যান লঞ্চ করেছে:
BSNL লঞ্চ করা দু’টি নতুন প্ল্যানের মধ্যে প্রথম প্ল্যানটি 91 টাকার এবং দ্বিতীয় প্ল্যানটি 288 টাকার। BSNL এই দু’টি নতুন প্ল্যান ডাটা ভাউচার হিসেবে চালু করেছে। তবে এই প্ল্যান দু’টি এখনও গোটা ভারত জুড়ে আনা হয়নি। শুধুমাত্র চেন্নাই-তে লঞ্চ করা হয়েছে, তবে আশা করা হচ্ছে যে ধীরে ধীরে কোম্পানি এই দু’টি নতুন প্ল্যান ভারতের অন্যান্য জায়গাতেও চালু করতে পারে।
এই খবরটিও পড়ুন
91 টাকার প্ল্যানে কী কী সুবিধা পাবেন?
ভারত সঞ্চার নিগম লিমিটেডের 91 টাকার প্ল্যানে, ব্যবহারকারীরা 7 দিনের বৈধতার সঙ্গে মোট 600 এমবি ডেটা পাবেন, যা আপনি কোনও বেস প্ল্যান ছাড়াই 7 দিনের মধ্যে ব্যবহার করতে পারবেন। মনে রাখবেন এটি কোনও টপ-আপ প্ল্যান নয়, তাই এর জন্য কোনও বেস প্ল্যান কেনার দরকার নেই। এছাড়াও এই প্ল্যানে আপনি 700টি SMS এর সুবিধা পাবেন। প্ল্যান বৈধ থাকাকালীন আপনি যে কোনও সময় এই মেসেজ ব্যবহার করতে পারবেন।
288 টাকার প্ল্যানে কী রয়েছে?
ভারত সঞ্চার নিগম লিমিটেডের এই নতুন প্ল্যানে আপনি 60 দিনের বৈধতা পাবেন। এই 60 দিনের জন্য, ব্যবহারকারীরা এই প্ল্যানের মাধ্যমে প্রতিদিন 2GB ইন্টারনেট ডেটা পাবেন। অর্থাৎ 288 টাকার এই প্ল্যানে ব্যবহারকারীরা মোট 120GB ডেটা পাবেন। এছাড়াও প্রতিদিন 2GB ডেটা শেষ হয়ে গেলে, আপনি 40Kbps গতিতে ইন্টারনেট সুবিধা পাবেন। তবে এই প্ল্যানে এসএমএস কলিংয়ের মতো অন্য কোনও সুবিধা পাবেন না।