অনলাইন প্রতারকদের কাছে বোকা বনবেন না, জমানো সঞ্চয় বাঁচিয়ে নিন এই 7 ট্রিকসে - Bengali News | Avoid any type of online scam or fraud follow these tricks - 24 Ghanta Bangla News
Home

অনলাইন প্রতারকদের কাছে বোকা বনবেন না, জমানো সঞ্চয় বাঁচিয়ে নিন এই 7 ট্রিকসে – Bengali News | Avoid any type of online scam or fraud follow these tricks

Spread the love

দিনের পর দিন অনলাইন জালিয়াতি বাড়বে বৈ কমবে না। প্রযুক্তির ব্যবহার যত বেশি বাড়বে, সেই সঙ্গে পাল্লা দেবে অনলাইন জালিয়াতি। আর বর্তমানে এই কারণে মানুষ লাখ লাখ টাকা হারাচ্ছে। তবে চাইলেই এই ধরনের অনলাইন জালিয়াতি এড়িয়ে যাওয়া সম্ভব। শুধু প্রয়োজন সাবধানতা বিশেষ কিছু কৌশল। আপনাকে সেই সব কৌশল সম্পর্কেই জানানো হবে, যাতে আপনি কোনও রকম জালিয়াতির শিকার না হন।

অনলাইন জালিয়াতি এড়াতে কিছু সহজ টিপস:

আপনার ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না। এতে রয়েছে- আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, ক্রেডিট কার্ড নম্বর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য। যদি কোনও ওয়েবসাইট বা অ্যাপে আপনার ব্যক্তিগত তথ্য চাওয়া হয়, তবে সেই অ্যাপ আনইনস্টল করে দিন। নাহলে আপানর ফোন হ্যাক হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকতে পারে।

এই খবরটিও পড়ুন

আপনার ডিভাইসটি নিরাপদে রাখুন:

আপনার অ্যান্টিভাইরাস সফ্টওয়্যার আপডেট রাখুন এবং আপনার ব্রাউজারে নিরাপত্তা বা সিকিওরিটি সেটিংস অন করুন। আপনার পাসওয়ার্ড একটু কঠিন রাখার চেষ্টা করুন, যাতে কোনওভাবে অন্য ব্যক্তি না খুলতে পারে। পাসওয়ার্ডটি কমপক্ষে 12 অক্ষরের রাখার চেষ্টা করুন। এতে অক্ষর, সংখ্যা সব মিলিয়ে বানান। কয়েক মাস পরপরই পাসওয়ার্ড পরিবর্তন করুন।

এছাড়াও মেনে চলুন এসব টিপস:

1. যদি আপনি মনে করেন আপনার কাছে ব্যাঙ্ক অ্যাকাইন্ট সম্পর্কে কোনও মেসেজ এসেছে, তাহলে ব্যাঙ্ক বা ক্রেডিট কার্ড কোম্পানির সঙ্গে যোগাযোগ করুন।

2. আপনার কম্পিউটার এবং মোবাইল ডিভাইসে ফায়ারওয়াল এবং অ্যান্টিভাইরাস সফ্টওয়্যার ব্যবহার করুন।

3. আপনার ব্রাউজারে সিকিওরিটি সেটিংস অন করুন, যেমন- সফ্টওয়্যার ডাউনলোড এবং পপ-আপ ব্লক করুন।

4. যদি অচেনা কোনও নম্বর থেকে মেসেজ আসে। আর তাতে লিঙ্ক দেওয়া থাকে, তাহলে ভুলেও সেই লিঙ্কে ক্লিক করবেন না। প্রয়োজনে নম্বরটি ব্লক করুন।

5. আপনার অনলাইন লেনদেন সুরক্ষিত রাখতে একটি VPN ব্যবহার করুন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *