AFC Asian Cup, AUS vs IND Live Score: এএফসি এশিয়ান কাপে আজ ২৫ বনাম ১০২ – Bengali News | Australia vs India Live Football Score, AUS vs IND AFC Asian Cup 2024 Group B Match, highlights latest news in Bengali
এএফসি এশিয়ান কাপের গ্রুপ বি-র ম্যাচে আজ মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। নিজেদের শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিই জিতেছে অস্ট্রেলিয়া। তেমনই শেষ পাঁচ ম্যাচের মধ্যে তিনটি জিতেছে ভারতীয় ফুটবল দল। গত বছর ভারতীয় ফুটবল দল দুর্দান্ত পারফর্ম করেছে। তবে সেটা ঘরের মাঠে। এএফসি এশিয়ান কাপের জন্য ইংল্যান্ডের বিশ্বকাপারকে ভারতীয় কোচিং টিমে যোগ করা হয়েছে। তিনি মূলত ভারতের ডিফেন্স এবং সেট পিস নিয়ে কাজ করেছেন। এ বার দেখার কতটা প্রস্তুত ভারতীয় দল। ফিফা ক্রমতালিকায় অস্ট্রেলিয়া ২৫ নম্বরে। ভারত ১০২। কাগজে কলমে বিশাল ফারাক। মাঠের লড়াইয়ে সুনীল ছেত্রী, প্রীতম কোটাল, সন্দেশ ঝিঙ্গানরা কেমন পারফর্ম করেন, সে দিকেই নজর। ভারত-অস্ট্রেলিয়া মেগা ম্যাচের লাইভ স্কোর, অন্যান্য তথ্য জানতে চোখ রাখুন TV9Bangla Sports-এর এই লাইভ ব্লগে।