'আমার সঙ্গে ওঁর দেখা হবেই', স্বামীর মৃত্যুর দু'দিন পর বললেন ছোট পর্দায় জনপ্রিয় অভিনেত্রী পৌষমিতা গোস্বামী - Bengali News | Bengali serial actress poshmita goswami deals with husband's death in a brave manner - 24 Ghanta Bangla News
Home

‘আমার সঙ্গে ওঁর দেখা হবেই’, স্বামীর মৃত্যুর দু’দিন পর বললেন ছোট পর্দায় জনপ্রিয় অভিনেত্রী পৌষমিতা গোস্বামী – Bengali News | Bengali serial actress poshmita goswami deals with husband’s death in a brave manner

Spread the love

দু’বছর আগে বিয়ে হয় ছোট পর্দার কর্মী পৌষমিতা গোস্বামীর। তিনি বিয়ে করেছিলেন ভালবাসার মানুষ অর্ণব রায়কে। তিনিও বাংলা বিনোদন জগতের মানুষ। এক প্রযোজনা সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। পরশু (১১ জানুয়ারি, ২০২৪) রাতে হঠাৎই মৃত্যু হয় তাঁর। হৃদরোগে আক্রান্ত হন অর্ণব। তারপরই সব শেষ। অর্ণবের ৪০ পেরিয়েছিল বয়স।

স্বামীকে হারিয়ে ভিতরে-ভিতরে ভেঙে পড়লেও, নিজেকে বাইরে থেকে শক্ত রেখেছেন পৌষমিতা। তিনি লড়াকু মানুষ। কাজেও গিয়েছেন শনিবার (১৩ জানুয়ারি, ২০২৪, স্বামীর মৃত্যুর দু’দিন পর)। বলেছেন, “আমার আর অর্ণবের মধ্য়ে একটা সোল-কানেক্ট আছে। অনেক আগে চলে গেল আমাকে ছেড়ে। এটা চলে যাওয়ার বয়স না। কিন্তু আমাদের মধ্যে একটা সোল কানেক্ট ছিল। আমি জানি ওর সঙ্গে আমার আবারও দেখা হবে। বাবা-মা আছেন। আমি তো এখনই ওদের ছেড়ে চলে যেতে পারি না। কিন্তু আমি জানি, যে মুহূর্তে আমি পৃথিবী ছাড়ব, ও আমার জন্য় দাঁড়িয়ে থাকবে পরপারে। সেদিন আমরা আবার একসঙ্গে থাকব।”

পৌষমিতার এই বিশ্বাসের কারণেই তিনি অনেক বেশি মনের জোর সঞ্চয় করতে পেরেছেন এই কঠিন সময়েও। বলেছেন, “আমি জানি তো আমাদের দেখা হবেই। তাই মনের জোর রাখতে পেরেছি। কাজেও জয়েন করেছি। কারণ, অর্ণব চাইত কাজ নিয়ে থাকতে। আমাদের একটা প্রযোজনা সংস্থাও ছিল। সেই কাজটা আমাকে একাকেই করতে হবে। না হলে পরপারে বকুনি খাব।”

এই খবরটিও পড়ুন

স্বামী যে কতখানি কর্মঠ মানুষ ছিলেন, সেই ব্যাপারেও বলেছেন পৌষমিতা। বলেছেন, “অর্ণব নিজের কাজে খুব সিরিয়াস ছিল। খুব সুন্দর প্রোডাকশন ডিজ়াইন করতে পারত।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *