OIL Recruitment 2024: চাকরি খুঁজছেন? শতাধিক নিয়োগ এই সংস্থায়, কীভাবে আবেদন করবেন জানুন – Bengali News | Recruitment in OIL, over 100 vacancy, know the process to apply
অয়েল ইন্ডিয়ায় চাকরির সুযোগImage Credit source: Official Website
চাকরি প্রার্থীদের জন্য সুখবর। বিশেষ করে যাঁরা সরকারি চাকরির খোঁজ করছেন, তাঁদের জন্য বড় সুযোগ। ১০০ টিরও বেশি শূন্যপদে নিয়োগ করবে Oil India Limited। ইতিমধ্যে সংস্থার তরফে শূন্যপদ এবং অন্যান্য তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের দ্রুত আবেদনের কথা বলা হয়েছে। তবে কীভাবে কোথায় আবেদন করবেন, এক নজরে জেনে নিন সেই তথ্য।
কীভাবে আবেদন
অয়েল ইন্ডিয়া লিমিটেড- এর এই পদের জন্যে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে করতে হবে। এজন্যে প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করতে হবে। এই লিঙ্কে oil-india.com – ক্লিক করেও সরাসরি এই পদের জন্যে আবেদন করতে পারবেন। ইতিমধ্যে আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ২৯ জানুয়ারি রাত ১২ টা পর্যন্ত এই পদের জন্যে আবেদন করা যাবে। ছেলে-মেয়ে উভয়ই এই পদের জন্যে আবেদন করতে পারবেন।
শূন্যপদের তথ্য
সংস্থার তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ১০২ টি শূন্যপদের জন্যে আবেদন করতে বলা হয়েছে। যার মধ্যে একাধিক সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার পদ এবং সিনিয়র পদ রয়েছে। এছাড়াও আরও বেশ কয়েকটি পদের জন্যে নিয়োগ করবে সংস্থা।
পড়ে নিন বিজ্ঞপ্তিটি
এই শূন্যপদে আবেদনের আগে Oil India Limited এর তরফে দেওয়া বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ে নিতে হবে। আর তা ওয়েবসাইটেই আপলোড করা হয়েছে। এছাড়াও এই লিঙ্কে- https://oilexecutive.cbtexamportal.in/ ক্লিক করে যাবতীয় তথ্য জেনে নিতে পারবেন আবেদনকারীরা। বিশেষ করে শূন্যপদে শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের তথ্য জেনেই এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে।